1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

ফরিদপুরে পুলিশের ব্যবহৃত ওয়াকিটকি ও হ্যান্ডকাপসহ চার ডাকাত আটক

  • Update Time : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১০৫২ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
ফরিদপুর পুলিশের এক বিশেষ অভিযানে ছিনতাইকৃত মোটরসাইকেল সহ ছিনতাইকাজে ব্যবহৃত মাইক্রোবাস, ওয়াকিটকি ও হ্যান্ডকাপসহ চার ডাকাতকে আটক করেছে পুলিশ। তারা দীর্ঘদিন পুলিশ পরিচয়ে এই সব অপরাধ করতো বলে পুলিশ সূত্রে জানাগেছে। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার সময় কানাইপুর এলাকা থেকে পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হলেন, মধুখালীর জুয়েল রানা(৩১), আলফাডাঙ্গার বাবুল আক্তার(৪৩), রাজবাড়ীর আশিক মৃধা(৩৭) ও ঢাকার সাভারের ইমরান হোসেন(২৩)।
এবিষয়ে রবিবার দুপুর ১টায় ফরিদপুর জেলা পুলিশের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামাল পাশা জানান, গত ১৭ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে ডাকাত দলের এক সদস্য আল আমিন নামে এক ডাকাতকে আটক করা হয়। আদালতে তার দেয়া জবানবন্দিতে ডাকাত দলের একটি সিন্ডিেেকটের নাম উঠে আসে। সেই তথ্যর ভিত্তিতে শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কানাইপুর এলাকা থেকে ছিনতাইকৃত মোটরসাইকেল সহ ছিনতাইকাজে ব্যবহৃত মাইক্রোবাস, ওয়াকিটকি ও হ্যান্ডকাপসহ চার ডাকাতকে আটক করা হয়। তিনি বলেন এরা সকলে পেশাদার ডাকাত। তারা পুলিশ পরিচয়ে দেশের বিভিন্ন এলাকার মহা সড়কে অপরাধ করে থাকে। আটককৃতদের মধ্যে মধুখালীর জুয়েল রানার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অস্ত্র ও ডাকাতি সহ ১৬টি মামলা রয়েছে। অপর আসামী বাবুলের নামে ৭টি মামলা রয়েছে।
অপরদিকে রবিবার ভোরে ফরিদপুরের সদর উপজেলার মৃগী এলাকা থেকে অভিনব কায়দায় বিভিন্ন গাড়ীর তেল ও তেলের পাম্প থেকে তেল চুরি চক্রের এক সদস্য সুমন ভূইয়া(৩০)কে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। তার বাড়ি নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানায়। আটকের সময় তার সাথে থাকা তেল চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ ও ড্রাম উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, কোতয়ালী থানার অফিসার ইনর্চাজ মোঃ আব্দুল জলিল, ওসি (তদন্ত) মোঃ গাফফারসহ প্রিন্ট ও ইলেকটনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিকরা। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION