1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরের “জিয়া খাল”র খনন চায় এলাকার কৃষকরা মাতৃত্বকালীন ভাতা নিয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! কবিরপুর চরের নদী ভাঙ্গণ এলাকা থেকে ইট তুলে অবৈধভাবে বিক্রির অভিযোগ! ফরিদপুরের সালথায় জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ  চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু

ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ

  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬৫ জন পঠিত

ফরিদপুর প্রতিনিধি:
স্বাস্থ্য সেবার মান বাড়াতে ১০০ শয্যার ফরিদপুর জেনারেল হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নিতে বিএনপি সাংসদ আধা সরকারী পত্র (ডিও লেটার) দেয়ার প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে একটি বেজমেন্টসহ ১৫ তলাবিশিষ্ট আধুনিক হাসপাতাল ভবন নির্মাণের প্রয়োজনীতাও উল্লেখ করা হয় ওই পত্রে।

১৯ আগষ্ট ফরিদপুর-৩ আসনের বিএনপির সংসদ সদস্য চৌধূরী নায়াব ইউসুফের প্রদত্ত চিঠি অনুযায়ী ২৪ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের কাছে পাঠানো ওই পত্রে ডিও পত্র অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহন পূর্বক এ বিষয়ে গৃহীত কার্যক্রমের অগ্রগতির প্রতিবেদন চাওয়া হয়েছে।

জানা গেছে, জনবহুল ফরিদপুর শহরের হাজারো মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সংসদীয় আসন-২১৩, ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ ফরিদপুর জেনারেল হাসপাতালকে ১০০ শয্যা থেকে বাড়িয়ে ২৫০ শয্যায় উন্নীতকরণ এবং একটি বেজমেন্টসহ ১৫ তলাবিশিষ্ট আধুনিক হাসপাতাল ভবন নির্মাণে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন।

এ আবেদনের পরিপ্রেক্ষিতে হাসপাতালটির শয্যা সংখ্যা বৃদ্ধি এবং আধুনিক হাসপাতাল ভবন নির্মাণের জন্য ডিও (আধা-সরকারি) পত্র অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য সেবা বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এ বিষয়ে গৃহীত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর জন্যও নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ ও মাননীয় সংসদ সদস্যগণের প্রতিশ্রুত ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেলের সদস্য সচিব মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত পত্রে এ নির্দেশনা দেওয়া হয়।

সাংসদ চৌধূরী নায়াব ইউসুফ মনে করেন, ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত হলে জেলার বিপুলসংখ্যক মানুষের উন্নত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ বাড়বে। একই সাথে ১৫ তলাবিশিষ্ট আধুনিক হাসপাতাল ভবন নির্মিত হলে সু চিকিৎসার দ্বার উন্মোচিত হবে। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION