1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৯ জন পঠিত

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শহরের হালিমা গার্লস স্কুল ও কলেজ প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। এ সময় বক্তব্য দেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, ফরিদপুর ডায়াবেটিক সমিতির আহ্বায়ক ডা. মোস্তাফিজুর রহমান শামীম, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ এবং আলমস কেয়ার গিভারের পরিচালক সুস্মিতা কথা আক্তার।

আলোচনা সভায় বক্তারা বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্যসেবা পাওয়ার মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এ ধরনের কার্যক্রমের সঙ্গে যুক্ত চিকিৎসকদের ধন্যবাদ জানান তারা।

বক্তারা জানান, ভবিষ্যতে ফরিদপুর পৌরসভার ২৭টি ওয়ার্ড ও ১২টি ইউনিয়নে পর্যায়ক্রমে বিনামূল্যে এ ধরনের মেডিকেল ক্যাম্প আয়োজন করা হবে। এ সময় গত ছয় মাসে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়েও আলোচনা করা হয়।

পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মেডিকেল ক্যাম্পের কার্যক্রম শুরু হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মোস্তাফিজুর রহমান।

ক্যাম্পে ডায়াবেটিস, মেডিসিন, শিশু, গাইনি ও প্রসূতি, চক্ষু এবং নিউরোলজি বিভাগের রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হয়। এতে ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসাসেবা প্রদান করেন। দিনব্যাপী প্রায় দুই হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়।

কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিলেন ফরিদপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি এস এম কৌশিক আহমেদ (অনিক), ফজলুল হামিদ তামিম, আলমস কেয়ার গিভারের পরিচালক সুস্মিতা কথা ও মো. রাকিবুল ইসলাম। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION