ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লার বক্তব্য বিকৃতভাবে প্রচার করে সম্মান ক্ষুন্ন করা হয়েছে দাবি করে, প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শুক্রবার সকালে সালথা উপজেলার কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সামনে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন থেকে অপপ্রচার বন্ধের দাবি জানানো হয়।
মানববন্ধনে ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা এবং ওই চেয়ারম্যানের পরিবারের সদস্যরা অংশ নেন।
মানববন্ধন থেকে দাবি করা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে চেয়ারম্যান রফিকুল ইসলাম এর একটি বক্তব্য কাটছাঁট করে বিক্রিতভাবে উপস্থাপন করা হয়েছে, যা ক্ষোভের সৃষ্টি করেছে স্থানীয়দের মধ্যে। তারা দাবি করেন, গ্রাম্য রাজনীতির নগ্ন স্বীকার ওই চেয়ারম্যান। পরিকল্পিতভাবে প্রতিপক্ষের লোকজন তাকে হেয় প্রতিপন্ন করতে অপপ্রচার চালাচ্ছেন। তারা এ অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে প্রশাসনের প্রতি সুষ্ঠু তদন্তের দাবি জানান।
এ সময় যদুনন্দী ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মোঃ মনিরুজ্জামান খান, সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইলিয়াস, বড়খাড়দিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবুল কালাম আজাদ, উজিরপুরের মুক্তার ফকির, বড়খাড়দিয়া গ্রামের তারামিয়া, উথলী গ্রামের ইউনুস মোল্লা, ইউপি চেয়ারম্যানের বোন ফাইজা খান তৃষ্ণা বক্তব্য রাখেন। #