1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

পৌরসভার নতুন উদ্যোগে যানজট কমবে

  • Update Time : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ১৭ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
ফরিদপুর শহরের যানজট ক্রমেই তীব্র হচ্ছে। বিপুল সংখ্যক ইজি বাইক, অটো রিক্সাসহ হাজারো ছোটো বড় যান বাহনের চাপে প্রায়শ দীর্ঘ যানজটে পড়ে ভোগান্তি পোহাতে হচ্ছে জনসাধারণকে। ভোগান্তির মাত্রা কমাতে কয়েকটি সড়ক প্রসস্তকরণের প্রকল্প হাতে নিয়েছে ফরিদপুর পৌরসভা। পৌর কর্তৃপক্ষ আশা করছে সড়কগুলো প্রসস্তকরণ কাজ সম্পন্ন হলে শহেরের প্রধান সড়কে যানবাহনের চাপ কমবে। এতে যনজট অনেকাংশে কমে যাবে।

পৌর কর্তৃপক্ষ জানিয়েছেন, আরইউটিডিপি প্রকল্পের আওতায় ২০ কোটি ৩০ লাখ ৮৫ হাজার আটশ ২৩ টাকা ব্যায়ে রাজেন্দ্র কলেজ থেকে ডিআইবি বটতলা হয়ে তেতুল তলা পর্যন্ত, ফরিদ শাহ রোড থেকে শুরু হয়ে পৌরসভা পর্যন্ত এবং মাতৃমঙ্গল থেকে শুরু হয়ে সহকারী পুলিশ সুপারের বাংলো পর্যন্ত ৪.০৮ কিলোমিটার সড়ক প্রসস্তকরণ। কার্পেটিং সড়কের সাথে ড্রোইন, ফুটপথ থাকছে।

এলজিসিআরআরপি প্রকল্পের আওতায় ৮৮লাখ ২১ হাজার চারশ ৯২ টাকা ব্যায়ে চৌরঙ্গি মসজিদ থেকে আদর্শ বালিকা বিদ্যালয় পর্যন্ত ২৪৩ মিটার কার্পেটিং, বিল মামুদপুর নতুনডাঙ্গী থেকে সোনা মিয়ার বাড়ী পর্যন্ত ১০৮৫ মিটার এইচ বিবি এবং মন্ডলবাড়ী সড়ক লিংক রোডের দুইশ মিটার ইউনি ব্লক সড়ক নির্মাণ কাজ।

এবং আইউআইডিপি প্রকল্পের আওতায় ৯৮ লক্ষ ৪৬ হাজার ছয়শ ৭৪ টাকা ব্যয়ে শুকপাক সড়ক ৪৭২ মিটার ইউনিব্লক ও তোতার মোড় থেকে মোসলেম খান ব্রিজ পর্যন্ত ২০০ মিটার ঢালাই সড়ক নির্মাণ কাজ চলমান।

রিক্সা চালক শরাফত আলী, পথচারী ইব্রাহিম মোল্লা, আবির হোসেনসহ স্থানীয়রা বলছেন, সড়কগুলো সংকীর্ণ ও খানা খন্দে ভরপুর থাকায় স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটতো। অনেক জায়গায় দুটি বাহন পারাপার হওয়াও দু:সাধ্য ছিলো। এতে প্রায়শ ঘটতো দূর্ঘটনা।

স্থানীয় বাসিন্দা মোজাম্মেল শেখ, প্রাইভেটকার চালক আব্দুল আলী ও শওকত হোসেনসহ পৌরবাসীর দাবী, চলমান কাজ সম্পন্ন হলে প্রসস্ত সড়কে চলাচল সহজ হবে। একইসাথে নতুন করে ড্রেইন নির্মাণ করায় বৃষ্টির মৌসুমে ভোগান্তি পোহাতে হবেনা। আর ফুটপথ থাকায় পথচারীরাও স্বাচ্ছন্দে চলাচল করতে পারবে বলে মনে করছেন তারা।

তারা জানান, এসব সড়কের অধিকাংশ জায়গায় সামান্য বৃষ্টিতেই পানি জমে থাকতো, ফলে চলাচল করাই দায় হয়ে পড়েছিলো। নতুন কাজ সম্পন্ন হলে এসব দূর্ভোগ থেকে মুক্তি মিলবে।

তবে পৌরবাসী মনে করেন, চলমান কাজের মান ঠিক রাখা জরুরী, অন্যথায় উপকারিতার বদলে দূর্ভোগে পড়তে হবে পৌরবাসীকে। তাই সিডিউল অনুযায়ী নির্মাণ কাজ সম্পন্ন করার দাবী তাদের।

এদিকে জেলার পুলিশ হাসপাতালে সামনের সড়ক প্রশস্ত করা হলেও পুরোনো গাছগুলোকে না কেটে সড়ক নির্মাণ করায় পৌর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে স্থানীয়রা বলেন, গাছ না কাটায় পরিবেশের ভারসাম্য ক্ষায় ভুমিকা রাখবে।

আর নির্মাণ কাজে কোনো ধরনের অনিয়ম মেনে নেয়ার সুযোগ নেই উল্লেখ করে ফরিদপুর পৌরসভার প্রশাসক মো. ইলিয়াছুর রহমান জানান, কাজের স্বচ্ছতা ও মান নিয়ন্ত্রনে পৌরসভার প্রকৌশলীরা তৎপর রয়েছেন। এমনকি অঅমি নিজেও তদারকি করছি। দরপত্র মোতাবেক কাজ বুঝে নেয়া হবে। তিনি আরো জানান, তিনটি প্রকল্পের কাজগুলো সমাপ্ত হলে প্রধান সড়কের যানজট কমবে। একই সাথে বড় অংশের জলাবদ্ধতা নিরসন হবে। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION