1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ ফরিদপুরে ৮০ ভরি স্বর্ণালংকার ও দুই কোটি টাকা লুটের অভিযোগে মামলা ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন

ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৩ জন পঠিত
ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরে মাদক মামলায় নয়ন হোসেন (২৬) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও এক মাস বিনাশ্রম কারাদন্ড ভোগ করতে হবে।
মঙ্গলবার দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ  প্রথম আদালতের বিচারক মোহাম্মদ বদিউজ্জামান এ রায় প্রদান করেন। রায় প্রদানের সময় আসামি আদালতে হাজির ছিলেন। রায় প্রদান শেষে তাকে পুলিশ প্রহরায় জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।
নয়ন হোসেন যশোরের শার্শা উপজেলার পাঁচ কয়ড়া ইউনিয়নের নাজির কয়ড়া গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার সুত্রে জানা যায়, ২০১৯ সালের ৩ সেপ্টেম্বর ভোর সাড়ে ৬টার দিকে বেনাপোল থেকে ফরিদপুরে আসার পথে শহরের রাজবাড়ী রস্তার মোড় এলাকায় একটি মাইক্রোবাসে তল্লাশি চালায়  র‌্যাব-৮ এর একটি দল। তল্লাশি করে ৯৬৬ বোতল ফেনসিডিল জব্দকরা সহ নয়ন হোসেনকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে র‌্যাবের ডিএডি মো. হাবিবুর রহমান বাদী হয়ে ওই দিনই ফরিদপুর কোতয়ালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলাদায়ের করেন।
র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের এসআই লিটন কুমার বিশ্বাস গত ২০১৯ সালের ২৩ নভেম্বর নয়ন হোসেনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের পিপি চৌধুরী জাহিদ হাসান জানান, এই রায়ের ফলে সমাজে মাদকের প্রবনতা কমে আসবে বলে মনে করি। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION