1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ ফরিদপুরে ৮০ ভরি স্বর্ণালংকার ও দুই কোটি টাকা লুটের অভিযোগে মামলা ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন

ফরিদপুরে ৮০ ভরি স্বর্ণালংকার ও দুই কোটি টাকা লুটের অভিযোগে মামলা

  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৫ জন পঠিত

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের কানাইপুরের হোগলাকান্দির ব্যবসায়ী শামীম আহমেদ মুকুটের বাড়ীতে তান্ডব চালিয়ে ৮০ ভরি স্বর্ণালংকার ও নগদ দুই কোটি টাকা লুটের অভিযোগে মামলা রুজু হয়েছে কোতয়ালী থানায়। সোমবার রাতে ছয়জনকে নামীয়সহ ২০-২৫ জনকে আসামী করে মামলাটি রুজু করেন মুকুট নিজেই।

মঙ্গলবার কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান নিশ্চিত করে এজাহারের বরাত দিয়ে জানান, রোববার দুপুরে সৌরভ মোল্লার নেতৃত্বে ২০-২৫ জন আগ্নেয়াস্ত্র, লাঠিসোটা ও হাতুড়ি নিয়ে ব্যবসায়ী শামীম আহমেদ মুকুটের হোগলাকান্দির বাড়ীতে প্রবেশ করে ত্রাস সৃষ্টি করে। পরে বাড়ী ঘরে তান্ডব চালিয়ে ঘরে রক্ষিত ৮০ ভরি স্বর্ণালংকার ও নগদ দুই কোটি টাকা লুটে নেয়। এসময় শোর শব্দে আশেপাশের লোকজন এগিয়ে এসে প্রতিরোধ গড়ে তুললে তারা পালিয়ে যায়।

শাশীম আহমেদ মুকুটের পরিবারের সদস্যরা জানান, হামলাকারীরা অস্ত্র ঠেকিয়ে বাড়ীতে থাকা প্রাইভেটকারের কক্ষের তালা ভাঙ্গার চেষ্টা করলে শব্দে লোকজন ছুটে আসলে তারা পালিয়ে যায়। অত:পর তারা মালিকানাধীন কে.বি ব্রিকস এ গিয়ে হিসাবের ফাইলপত্র নিয়ে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। এঘটনায় তারা সুষ্ঠু তদন্ত ও বিচার দাবী করেছেন।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান জানান, মামলা রুজু হওয়ার পর থেকেই পুলিশ আসামীদের ধরতে তৎপর রয়েছে। প্রশ্নের জবাবে তিনি জানান, এজাহার নামীয়দের রাজনৈতিক পরিচয় রয়েছে কিনা তা তদন্ত করে বলা যাবে।

এদিকে অভিযুক্ত সৌরভ মোল্লার সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

আর এ ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও বাজরের ব্যবসায়ীরা বিক্ষোভ প্রদর্শন করেন। তারা প্রকাশ্যে এমন ঘটনায় শংকিত জানিয়ে হামলাকারীদের গ্রেফতারের দাবী জানান। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION