1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরের সালথায় জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ  চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী

  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৩০২ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপস্থিতিতে পূন:সংস্কার হওয়া, পল্লীকবি জসীমউদ্দীনের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক জিয়া খাল ও সুতানালী খাল পূণ:খননেরও দাবী জানিয়ে নানা কর্মসূচী পালন করা হয়েছে।

এ দাবীতে মঙ্গলবার দুপুরে ফরিদপুর পাট গবেষণা ইনিষ্টিটিউটের সামনের মহাসড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন করা হয়। পরে বিক্ষোভ মিছিল শেষে স্মারকলিপি প্রদান করা হয় ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট।

বাংলাদেশ কৃষক সমিতি, সদর উপজেলা শাখার উদ্যোগে ক্ষতিগ্রস্তরা এ কর্মসূচী পালন করেন।

বক্তারা জানান, খাল দুটি দখল ও বিভিন্ন অংশ ভরাট হয়ে যাওয়ার কারণে ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়ন ও মাচ্চর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার শিকার হচ্ছে। এতে কৃষি জমি বিনষ্ট ও পরিবেশের বিপর্যয় ঘটছে। কয়েক হাজার একর জমি দীর্ঘ সময় ধরে অনাবাদী থাকায় প্রায় পাঁচ হাজার কৃষক পরিবারের জীবন ও জীবিকা হুমকীতে পড়েছে। এছাড়া জলাবদ্ধ পানিতে একটি শিল্প প্রতিষ্ঠানের বর্জ্য মিশে কুড়িগাড়া বিল, টেংরামারা বিল, তলাপত্তর বিল ও বাঁশগাড়ি খাদের দেশীয় মাছ, পাখি ও অন্যান্য জীববৈচিত্র দ্রুত বিলুপ্তির দিকে যাচ্ছে।

তারা দাবী করেন, খাল দুটি ইতিপুর্বে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ১৯৭৮ সালে স্ব-শরীরে উপস্থিত হয়ে পুনঃখনন করেছিলেন। ফলে এতদাঞ্চলের কৃষি ও জনজীবনে ইতিবাচক পরিবর্তন এসেছিলো। খাল দিয়ে পানি নিষ্কাশিত হতো, এতে কৃষি উৎপাদন ও পরিবেশের ভারসাম্য বজায় থাকতো। বর্তমানে খাল দুটি অবৈধ দখল ও বিভিন্ন অংশ ভরাট হয়ে যাওয়ায় অস্তিত্ব সংকটে পড়েছে।

কর্মসূচী পালনকারীরা দ্রুততম সময়ে ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী জানিয়েছেন।

স্মারকলিপিতে, দেশের অন্যতম প্রধান পাট উৎপাদনকারী জেলা ফরিদপুরে পাটের ব্যবহার সম্প্রসারণ এবং রাষ্ট্রায়ত্ত পাটকল স্থাপনের কার্যকর উদ্যোগ গ্রহণসহ আট দফা দাবী জানানো হয়।

বাংলাদেশ কৃষক সমিতি, ফরিদপুর জেলা কমিটির সভাপতি ও ভাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুধীন সরকার মঙ্গল, সহ সভপাতি আবু হোসেন, সাংগঠনিক সম্পাদক অজিত বিশ^াস, সাংগঠনিক সম্পাদক, সহকারী অধ্যাপক নূর আব্দুল্লাহ্ সাঈদ, ঈশান গোপালপুর ইউনিয়ন পরিষদের সদস্য (প্রাক্তন ভারপ্রাপ্ত চেয়ারম্যান) খাঁন রেজাউল কবীর বাচ্চু, ঈশান গোপালপুর ইউনিয়ন কমিটির সভাপতি জাহানারা বেগম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মল্লিক প্রমূখ উপস্থিত ছিলেন। #

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION