1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

প্রধানমন্ত্রী ও ছাত্রলীগ নেতাদের নির্দেশে ধান কাটছে আলফাডাঙ্গা ছাত্রলীগ

  • Update Time : বুধবার, ৫ মে, ২০২১
  • ১৫৯৬ জন পঠিত
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে ও বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আল নাহিয়ান খান জয় ও বিপ্লবী সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের পরামর্শে এবং ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান ও সাধারণ সম্পাদক ফাহিম আহামেদের নেতৃত্বে আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের নেতা কর্মীরা কৃষকের ধান কাটায় সহযোগিতা করেছে।
“কৃষক বাঁচলে, বাঁচবে দেশ” এই স্লোগানকে সামনে রেখে অসহায় দরিদ্র কৃষকদের বিনামূল্যে ধান কেটে দিচ্ছে আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগ। দেশে চলমান করোনা ভাইরাস ও লকডাউনের কারনে শ্রমিক সংকটে পড়েছেন দেশের কৃষকরা। এই অবস্থায় দরিদ্র কৃষকদের পাশে দাঁড়িয়েছে আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগ।
বুধবার (৫ মে) সকালে পৌর শহরের নওয়াপাড়া গ্রামের কৃষক হাবিবুর শেখের ৫৪ শতাংশ জমির ধান কেটে দেন নেতাকর্মীরা। পরে ওই ধান কৃষকের বাড়িতেও পৌঁছে দেন তারা। এসময় আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীরা জানান, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এবং ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজীদুল রশীদ চৌধুরী রিয়ান ও সাধারণ সম্পাদক মো. ফাহিম আহমেদের সার্বিক নির্দেশনায় আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা রোজা রেখে কৃষকের ধান কেটে ঘরে তুলে দেন। দেশের এই ক্রান্তিলগ্নে অসহায় কৃষকের পাশে দাঁড়াতে পেরে তারা আনন্দিত। কৃষক হাবিবুর শেখ বলেন, ‘শ্রমিক সংকটের কারণে আমি জমির ধান কাটতে পারছিলাম না। এ নিয়ে বেশ চিন্তায় ছিলাম। ছাত্রলীগের নেতাকর্মীরা ধান কেটে আমার বাড়ি পৌঁছে দেন। এ জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION