1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

হঠাৎ ধ্বসে পড়েছে রেলস্টেশন সেতু, বিপাকে পথচারীরা

  • Update Time : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০
  • ১৩৪৬ জন পঠিত



 

আমীর চারু বাবলু, বোয়ালমারী :

বোয়ালমারী পৌর শহরের প্রধান ও ব্যস্ততম সড়ক রেলস্টেশন রোডের স্টেশন সংলগ্ন সেতুটির অর্ধাংশ ধ্বসে পড়েছে। এতে বিপাকে পড়েছে পথচারীসহ চলাচলকারী ছোটবড় নানা যানবাহন। হাসপাতাল সড়ক, ময়েনদিয়া-বোয়ালমারী সড়ক ছোলনা লিংক রোড ও স্টেশন রোড এর মিলন মোহনায় অবস্থিত সেতুটির উপর দিয়ে দিন-রাত হাজার-হাজার ছোটবড় যানবাহন আর পথচারী চলাচল করে থাকে। চলাচল করতে হয় রুগীবাহী এ্যাম্বুলেন্স সহ নানা যানবাহনের।



গত কয়েকদিন হলো সেতুটির পৃষ্ঠদেশের অংশ বিশেষ ধ্বসে গিয়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত সেতুটি দিয়ে চরম ঝুঁকি নিয়ে যাতায়াত করছে পথচারীসহ ছোটবড় নানা যানবাহন। যে কারনে যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনার আশংকা করছেন স্থানীয়রা। আশ-পাশের ব্যবসায়ী ও বাসিন্দারা জানান, ব্রিটিশ আমলে দক্ষিণ বাংলার সাথে রেল যোগাযোগ চালু হলে স্টেশন রোডের উপর সেতুটি নির্মাণ করা হয়। এলাকার পয়ঃনিষ্কাশনের সুবিধার্থে রেলওয়ে খালের উপর নির্মিত হয়েছিলো সেতুটি । কালক্রমে খালটি তার অস্তিত্ব হারিয়েছে। রেল কর্তৃপক্ষের নিকট থেকে খালটি কৃষিশ্রেণিতে বন্দবস্ত নিয়ে ভরাট করে অনেকেই গড়ে তুলেছে নানা স্থাপনা। এতে খালটির অস্তিত্ব বিলীন হয়ে গেলেও এতকাল দাড়িয়ে ছিলো সেতুটি। তবে পুরাতন সেতুটি অনেক আগেই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছিলো। এলাকাবাসীর দাবী যেহেতু খাল নেই তাই সংস্কার নয়,সেতুটি সম্পূর্ণ অপসারণ করে চারটি সড়কের সমান্তরাল করে সড়কে রুপান্তরিত করা হোক। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION