1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
উন্নয়নকে বাধাগ্রস্ত করার চেষ্টা হলে ‘দুমড়ে-মুচড়ে’ এগিয়ে যাবো -হেলেন জেরিন খান এমপির ফরিদপুরে কাভার্ড ভ্যান থেকে শত কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব শিক্ষার্থীদের রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়, বরং মেধার ভিত্তিতে মূল্যায়নের আহŸান নারীদের প্রশিক্ষিত করে গড়ে তুলতে বিএনপি এমপি নায়াব ইউসুফের উদ্যোগ ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত

উন্নয়নকে বাধাগ্রস্ত করার চেষ্টা হলে ‘দুমড়ে-মুচড়ে’ এগিয়ে যাবো -হেলেন জেরিন খান এমপির

  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৬ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
ফরিদপুর-১ আসনের সরকারের দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত নারী সংসদ সদস্য হেলেন জেরিন খান বলেছেন, আমাদের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে কেউ বাধাগ্রস্ত করার চেষ্টা করলে কিংবা কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তাদের দুমড়ে-মুচড়ে সামনের দিকে এগিয়ে যাব। জনগণকে সঙ্গে নিয়েই উন্নয়নের ধারা অব্যাহত রাখব।

রবিবার দুপুরে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা জেলা পরিষদ ডাকবাংলো মাল্টিপারপাস অডিটোরিয়ামে স্থানীয় বিএনপি আয়োজিত তাঁকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হেলেন জেরিন খান বলেন, আমাদের প্রধানমন্ত্রী নতুন এক বাংলাদেশ গড়ে তুলতে চান। সেই বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সন্ত্রাসমুক্ত, বেকারমুক্ত ও মাদকমুক্ত একটি উন্নত বাংলাদেশ। সেই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

জামায়াতকে ইঙ্গিত করে তিনি বলেন, “অনেকে আল্লাহর আইন কায়েমের কথা বলেন। কিন্তু অতীতে তারা কী করেছে, তা দেশের মানুষ জানে। ১৯৭১ সালে তারা বাংলাদেশের মানুষের সঙ্গে বেইমানি করেছে, ৩০ লাখ শহীদের আত্মত্যাগের সঙ্গে বেইমানি করেছে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষ দীর্ঘ ১৭ বছর অনেক নাটক দেখেছে। মানুষ আর কোনো নতুন নাটক দেখতে চায় না। কেউ নতুন করে রাজনৈতিক নাটক মঞ্চায়নের চেষ্টা করলে দেশের মানুষ তা মেনে নেবে না।”

অনুষ্ঠানে বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম।

খন্দকার নাসিরুল ইসলাম বলেন, “জাতীয় সংসদের বাজেট অধিবেশন শেষে এমপিদের ২০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার মধ্যে গত ৩০ জুনের আগেই বিরোধী দলীয় সংসদ সদস্যদের প্রত্যেককে ৩০ লাখ টাকা করে মসজিদ, মাদ্রাসা, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ইলিয়াস মোল্যা সেই বরাদ্দ এমন কিছু প্রতিষ্ঠানে দিয়েছেন, যেগুলো জামায়াতের নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি আরো অভিযোগ করেন, “যেসব মসজিদে ওই বরাদ্দ দেওয়া হয়েছে, সেখানে ধর্মীয় শিক্ষার আড়ালে রাজনৈতিক কার্যক্রম পরিচালিত হয়। মহিলাদের তালিমের নামে উগ্রবাদী চিন্তা ছড়িয়ে দেওয়া হয় এবং জামায়াতের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালিত হয়। জনগণের করের টাকা কোনোভাবেই এ ধরনের প্রতিষ্ঠানে ব্যয় হওয়া উচিত নয়।”

সভায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসিবুজ্জামান শাহিনের সঞ্চালনায় বক্তব্য দেন, পৌর বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস শেখ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক মুহিবুল ইসলাম তুহিন, সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু, উপজেলা যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম সম্রাট, পৌর যুবদলের সভাপতি বাবলু শেখ, জেলা ওলামা দলের নেতা সিরাজুল ইসলাম, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক রিপন মোল্যা এবং ছাত্রদলের সদস্য সচিব বায়েজিদ রাব্বীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

উল্লেখ্য, সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম জামায়াত সমর্থিত প্রার্থী মো. ইলিয়াস মোল্যার কাছে পরাজিত হন। পরবর্তীতে বিএনপি সরকার গঠনের পর ফরিদপুর অঞ্চলের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খানকে দলীয় সিদ্ধান্তে ফরিদপুর-১ আসনের বিশেষ দায়িত্ব দেওয়া হয়। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION