1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন

  • Update Time : শনিবার, ১০ এপ্রিল, ২০২১
  • ১২৩০ জন পঠিত

মো, মুস্তাফিজুর রহমান, চরভদ্রাসন (ফরিদপুর) :
ফরিদপুরের চরভদ্রাসনে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান (৬৮) এর দাফন সম্পন্ন হয়েছে।শনিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা এর উপস্থিতে মরহুম বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়।জানা যায়, উপজেলার গাজিরটেক ইউনিয়নের চর সুলতানপুর গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান শুক্রবার নিজ বাড়িতে অসুস্থ হয়ে পরলে পরিবারের সদস্যরা তাকে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে ভর্তী করেন।শনিবার বেলা ১১ টার দিকে ঐ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে….. রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক,চর হাজিগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক ও উক্ত প্রতিষ্ঠানের চলমান ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।রাষ্ট্রীয় মর্যাদা ও জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার এই মৃত্যুতে উপজেলা প্রশাসন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড শোক জানিয়েছেন ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমমৃীতা জ্ঞাপন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION