1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:১১ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

শিক্ষক-শিক্ষার্থীদের চর পারাপারের জন্য জেলা প্রশাসনের ট্রলার প্রদান

  • Update Time : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ৭৭০ জন পঠিত
শিক্ষক-শিক্ষার্থীদের চর পারাপারের জন্য জেলা প্রশাসনের ট্রলার প্রদান
শিক্ষক-শিক্ষার্থীদের চর পারাপারের জন্য জেলা প্রশাসনের ট্রলার প্রদান

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের চরভদ্রাসনের চর হরিরামপুর ইউনিয়নের শিক্ষক ও শিক্ষার্থীদের বিনা ভাড়ায় যাতায়াতের জন্য ট্রলার প্রদান করেছে জেলা প্রশাসন। গতকাল সোমবার সকাল দশটার দিকে জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী মোর্শেদের নিকট ট্রলারটি হস্তান্তর করেন। পরে জেলা প্রশাসক ট্রলার ও মোটর সাইকেলে করে চর হরিরামপুরের পদ্মা নদী বিধৌত চর শালেপুরে যান। সেখানে হরিরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত শিক্ষার্থীদের মধ্যে পোশাক ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন।

এ অনুষ্ঠানে ওই বিদ্যালয়ের দুই শত শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ, হটপট, পানির পট ও একশত ছেষট্টি জন শিক্ষার্থীকে স্কুল পোশাক বিতরণ করেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, যদি আমরা প্রজন্মকে শিক্ষিত করতে না পারি তাহলে কোন উন্নয়নই কাজে আসবে না। তিনি চর এলাকায় রাস্তা নির্মান সহ চিকিৎসা সেবার জন্য একটি হাসপাতাল নির্মানের উদ্যোগ নেবেন বলে প্রতিশ্রæতি দেন। এ অনুষ্ঠানে সবাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী মোর্শেদ। উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কাউছার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নিয়ামত হোসেন, ভাইস চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION