1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক আরিফ, সদস্য সচিব মিলন

  • Update Time : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ৭৩৯ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল দীর্ঘদিন ধরে নেতৃত্বশূন্য থাকায় মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের সাংগঠনিক কার্যক্রমও ঝিমিয়ে থাকে।
পক্ষান্তরে কতিপয় অসাংগঠনিক এবং সারাদেশের মুক্তিযোদ্ধার সন্তানদের একীভূত করার পরিবর্তে নামসর্বস্ব ব্যানারে বিভিন্নজন তথাকথিত সংগঠনের ঘোষণা দিলেও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং তৃণমূলের মুক্তিযোদ্ধার সন্তানদের এক ছাতার নিচে নিয়ে আসতে ব্যর্থ হয়।
এ থেকে উত্তরণের লক্ষ্য নিয়ে প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তানদের এক প্লাটফর্মে নিয়ে আসতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটি নতুন নেতৃত্ব গঠন করা হয়েছে।


০১ অক্টোবর সকাল ১০ টায় রাজধানীর নিউ ইস্কাটন রোডে কমিটির অস্থায়ী কার্যালয়ে সারা দেশের বিভিন্ন জেলা থেকে আসা মুক্তিযোদ্ধার সন্তানদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়।
সভায় একাত্তর টেলিভিশনের সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হালিম মোল্লার সন্তান মো. আরিফুল হাসানকে (আরিফ) আহ্বায়ক এবং সৈয়দ জাহিদুল ইসলাম মিলনকে সদস্যসচিব করে ৩১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
আগামী তিন মাসের মধ্যে উপজেলা পর্যায় থেকে সকল জেলার সাংগঠনিক কার্যক্রম সুসংগঠিত করার মধ্য দিয়ে এই সভায় কেন্দ্রীয় কমিটি প্রণয়ন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মুক্তিযুদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির নতুন দায়িত্ব নিয়ে আহ্বায়ক মো. আরিফুল হাসান (আরিফ) বলেন, আমাদের সংগঠন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের উপদেশ মেনে সারা দেশের মুক্তিযোদ্ধার সন্তানদের প্রাণের সংগঠনটির অগোছালো নেতৃত্বকে সুসংগঠিত করে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে কাজ করে যাবে। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION