1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ ফরিদপুরে ৮০ ভরি স্বর্ণালংকার ও দুই কোটি টাকা লুটের অভিযোগে মামলা ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন

ক্ষতিগ্রস্থদের ত্রাণ দিলেন পুলিশ

  • Update Time : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১১৩৭ জন পঠিত

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীটেক ও চরহরিরামপুর ইউনিয়নে এ বছর বন্যায় ক্ষতিগ্রস্থ ৩শ’ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করেছেন পুলিশ বিভাগ। উপজেলার চরহাজীগঞ্জ বাজার চত্তর থেকে শনিবার দুপুরে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়। পুলিশ কল্যান তহবিল থেকে উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরনের আয়োজন করা হয় বলে জানা যায়।
এসব ত্রাণ সামগ্রী বিতরনকালে উপস্থিত ছিলেন ফরিদপুর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জামাল পাশা, চরভদ্রাসন থানার অফিসার্স ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম, সেকেন্ড অফিসার এসআই সৈয়দ আওলাদ হোসেন ও আর.ও. আনোয়ার হোসেন প্রমূখ।
জানা যায়, ওই দিন উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্থ প্রতি পরিবারে ৫ কেজি করে চাল, ১ কেজি ডাল, ১ লিটার ভৌজ্য তেল, ১ কেজি আটা ও ১ কেজি লবন সহ মোট ৩শ’ পরিবারের মাঝে দেড় মে.টন চাল, ৩০০ কেজি ডাল, ৩০০ লিটার ভৌজ্য তেল, ৩০০ কেজি আটা ও ৩০০ কেজি লবন বিতরন করেন পুলিশ বিভাগ। এসব ত্রাণ সামগ্রী হাতে পেয়ে ক্ষতিগ্রস্থ বন্যার্ত পরিবারের সদস্যরা জানায়, “ বর্তমান পুলিশ বিভাগ শুধু আমাদের নিরাপত্তাই দেন না, বরং বিপদ আপদে আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে ছায়া দিয়ে রেখেছেন”।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION