1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ৬৯৪ জন পঠিত

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের ভাঙা উপজেলার ঢাকা-খুলনা এক্সপ্রেসওয়ের সলিলদিয়া নামক স্থানে আজ সাড়ে ছয়টার দিকে ট্রাক-প্রাইভেটকারের সংঘর্ষে একই পরিবারের মা মেয়ে সহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় মারাত্বক ভাবে আহত হয়েছে ৪ জন। আহতরা ঢাকা ও ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। শিবচর হাইওয়ে থানা পুলিশ জানায়, সকালে কক্সবাজার থেকে ছেড়ে আসা ভাঙাগামী একটি প্রাইভেটকার থেমে থাকা একটি ট্রাকের পেছন দিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটির সামনের অংশ ট্রাকের পেছনে ঢুকে দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলে প্রাইভেটকারের যাত্রী লাবনী আক্তার মারা যায়।

মারাত্বক আহত অবস্থায় লাবনী আক্তারের মেয়ে সুরাইয়া ও ভাস্তি জয়নাবকে স্থানীয় ভাঙা হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেবার পথে তারা মারা যায়। এ ঘটনায় মারাত্বক ভাবে আহত হয় আরো ৪ জন। আহতদের মধ্যে ৩ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে চিকিৎসকেরা। নিহতদের গ্রামের বাড়ী ফরিদপুরের ভাঙা উপজেলায় আতাদি গ্রামে। নিহতদের লাশ ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতদের স্বজনেরা জানান, একই পরিবারের ৭ জন সদস্য ভ্রমনের জন্য গত ২৬ ডিসেম্বর কক্সবাজার যায়। সেখান থেকে ফেরার পথে তারা দূর্ঘটনার শিকার হন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION