1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

ইউএনও’র উপর হামলাকারীদের শাস্তি দাবী ভাঙ্গার মুক্তিযোদ্ধাদের

  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ১৫৭৯ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
বীর মুক্তিযোদ্ধার ওমর আালী শেখ ও তার কন্যা ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবীতে ফরিদপুরের ভাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ করেছে মুক্তিযোদ্ধারা।


বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, ভাঙ্গা উপজেলা কমান্ডের উদ্যোগে সোমবার সকালে উপজেলা পরিষদের সামনের সড়কে বেলা সাড়ে ১০টা থেকে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে বিক্ষোভ মিছিল করে মুক্তিযোদ্ধারা উপজেলা পরিষদ কমপ্লেক্সে আসেন।


মানববন্ধনে জেলা ডেপুটি কমান্ডার নজরুল ইসলাম জামাল, ভাঙ্গা উপজেলা কমান্ডার আবুল বাশার মাতুব্বর, উপজেলা ডেপুটি কমান্ডার মো. মাহাবুব হোসেন, মো. আবুল হাসান মাতুব্বর ও মীর হাসমত আলী, সহকারী উপজেলা কমান্ডার (সাংগঠনিক) গোলাম মোস্তফা, ভাঙ্গা পৌর কমান্ডার জাকির হোসেন খসরু সহ বীর মুক্তিযোদ্ধারা বক্তব্য রাখেন।

http://youtu.be/Jxd6o7aYIoo

বক্তারা হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত দাবী করেন এবং হামলাকারীদের শাস্তির আওয়ায় এনে দৃষ্টান্ত স্থাপনের দাবী জানান। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION