1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি

পুলিশের মোটর সাইকেল ভাংলো ওরা!

  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২০
  • ১৪১৮ জন পঠিত
সালথা অফিস :
ফরিদপুরের সালথায় দুই গ্রামবাসীর ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। শনিবার সকালে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের শৈলডুবী ও রামকান্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় পুলিশের একটি মোটরসাইকেল ভাংচুর করে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, গ্রাম্য দলপক্ষ নিয়ে রামকান্তপুর ইউনিয়নের সালথা, রামকান্তুপুর, শৈলডবী, নিধিপট্টি ও খলিশাডুবি গ্রামে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছে। এরই জেরধরে শনিবার সকাল ৭টার দিকে শৈলডুবি গ্রামের ইউপি সদস্য আবু সায়েম হোসেনের সমর্থকদের সাথে রামকান্তপুর গ্রামের সাবেক ইউপি সদস্য কামাল বিশ্বাসের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সংঘর্ষে খলিশাডুবি গ্রামের সৈয়দ মাতুব্বার (মেম্বার) এর সমর্থকরা সায়েম মেম্বারের সমর্থকদের সাথে যোগ দেয়।
অন্যদিকে নিধিপট্টি গ্রামের রাশেদ মাতুব্বারের সমর্থকরা কামাল বিশ্বাসের সমর্থকদের সাথে যোগ দেয়। এরপর দেশিয় অস্ত্র ঢাল-কাতরা, সড়কি-ভেলা, রামদা ও ইটপাটকেল নিয়ে ৩ ঘন্টাব্যাপী চলে এ ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ।
 খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ধাওয়া পাল্টা ধাওয়ায় উভয় দলের অন্তত ১০ জন আহত হয়। আহতদের দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকি আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় একটি পক্ষের সমর্থকরা পুলিশের একটি মোটরসাইকেল ভাংচুর করে। এঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION