1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি

নার্সের অবহেলায় শিশুর মৃত্যু

  • Update Time : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ১৪৮৬ জন পঠিত
নার্সের অবহেলায় শিশুর মৃত্যু
নার্সের অবহেলায় শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের বোয়ালমারীতে এক নার্সের অবহেলায় এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সকালে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন শিশুটির বাবা। অভিযোগ সূত্রে জানা যায়, জেলার আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের উজ্জ্বল শরীফের স্ত্রী বৃষ্টি বেগম বুধবার সন্ধ্যায় নিজবাড়িতে একটি পুত্রসন্তান জন্ম নেন। শিশুটি ভূমিষ্ঠ হওয়ার পর কান্নাকাটি না করায় প্রসূতি ও নবজাতককে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে স্বজনরা।

এ সময় কর্তব্যরত চিকিৎসক শরিফুল ইসলাম শুভ প্রাথমিক চিকিৎসা দিয়ে মা ও শিশুকে হাসপাতালে ভর্তি রাখেন। ওইদিন রাত ৩টার দিকে শিশুটির অবস্থা আশঙ্কাজনক হলে শিশুটির দাদি শেফালী বেগম কর্তব্যরত সিনিয়র সেবিকা কোহিনুর বেগমের কাছে অনুরোধ করেন শিশুটিকে দেখার জন্য। নার্স কোহিনুর বেগম আসছি বলেও দীর্ঘ সময় ওয়ার্ডে না এলে নবজাতকের দাদি নিজেই শিশুটিকে নিয়ে ডিউটি রুমে ছুটে আসেন। এ সময় কোহিনুর বেগম তাদের সাথে রূঢ় আচরণ করে ডিউটি রুম থেকে বের করে দেন।

শিশুটিকে নিয়ে স্বজনরা ছুটে যান চিকিৎসক কোয়ার্টারে ডা. শুভর বাসায়। সেখানে দরজায় নক করেও চিকিৎসকের সাড়া না পেয়ে পুনরায় হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন। হাসপাতালের সিনিয়র নার্স কোহিনুর বেগম বলেন, শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়। বাচ্চাটিকে আমি একাধিকবার দেখেছি। আমাদের পক্ষ থেকে কোনো প্রকার অবহেলা করা হয়নি। যে অভিযোগ করা হয়েছে সঠিক না।

এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ এন এম নাহিদ আল রাকিব জানান, ভুক্তভোগীদের অভিযোগ পেয়েছি। অভিযুক্ত নার্সকে সাময়িক কর্ম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তদন্ত শেষে নার্সদের কোনো বাচ্চাটির চিকিৎসার ব্যাপারে অবহেলা ছিল কিনা সেটা পরে জানাতে পারবো। চিকিৎসার ব্যাপারে অবহেলা থাকলে অবশ্যই তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION