1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি

চালকের অসতর্কতায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

  • Update Time : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৪৭৪ জন পঠিত

ফরিদপুর প্রতিনিধি:
ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মল্লিকপুরে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে বাসের সুপারভাইজার, হেলপারসহ পাঁচজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৭জন। এর মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা সকলে খাগড়াছড়ি পরিবহন বাসের যাত্রী।
মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোর ৪ টার দিকে ফরিদপুর সদরের কানাইপুরের মল্লিকপুর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন, সাতক্ষিরা জেলার শ্যামনগরের সরা গ্রামের আবু বক্কর(৫৫), জাবাইল গ্রামের বাবু (৪০), মাগুরার জেলার সদর উপজেলার সদর উপজেলার বরই গ্রামের পিকুল, খাগড়াছড়ি পরিবহন বাসের সুপারভাইজার মো. মহসিন (৩৫) ও হেলপার বাজারগ্রামের নাহিদ কারিগর(১৯)। তাদের বাড়ি শ্যামনগর উপজেলার চন্ডিপুর ও বাজার গ্রামের।
আহতদের সাথে কথা বলে জানা যায়, ভাটায় শ্রম দেয়ার উদ্ধেশ্যে একটি বাস ভাড়া করে সাতক্ষিরা থেকে ইটভাটা শ্রমিকরা খাগড়াছড়ি পরিবহন নামের বাসে করে ৩৫ থেকে ৪০ শ্রমিক ঢাকায় যাচ্ছিলেন । পথিমধ্যে এই দুর্ঘটনায় ঘটে। এসময় অধিকাংশ যাত্রি ঘুমে ছিল।
ফরিদপুর হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মারুফ হোসেন জানান, ঢাকার আব্দুল্লাপুর থেকে ঝিনাইদহগামী গ্রীন এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী একটি বাসের সাথে বিপরীতদিক সাতক্ষীরার শ্যামনগর থেকে ছেড়ে আসা খাগড়াছড়ি পরিবহন নামে অপর একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি এ সংঘর্ষ হয়। নিহতদের সকলে খাগড়াছড়ি পরিবহনের যাত্রী ছিল। গ্রিন এক্সপ্রেস বাসটি অসতর্কতাবশত বিপরিত লেনে চলে গেলে এসময় বিপরিত থেকে আসা বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহমুদুজ্জামান জানান, ভোরে ৩০ থেকে ৩২ জন সড়ক দুর্ঘটনায় আহতদের ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে ২৭ জনকে ভর্তি করা হয় এদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। এদের মধ্যে একজনকে ঢাকায় রেফার করা হয়।
এদিকে দুপুর বারোটার দিকে ফরিদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্লা ও পুলিশ সুপার আব্দুল জলিল ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে প্রশাসনের কর্মকর্তারা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে হতাহতদের খোজ খবর নেন।


জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্লা ঘটনা স্থল পরিদর্শন করে জানান, মহাসড়কে দুটি বাসের মুখোমুথি সংঘর্ষে হতাহতদের পাশে দাড়াতে নিহত প্রত্যেক পরিবার কে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা ও আহত ১৭ জনকে ১০ হাজার টাকা করে আর্থিক সহযোগীতা করা হয়।
পুলিশ সুপার আব্দুল জলিল জানান, ভবিষ্যত দূর্ঘটনা এড়াতে দুরপাল্লার গাড়ীগুলোতে দুই জন চালক দেয়ার বিষয়ে শ্রমিক সংগঠনের সাথে পরামর্শ করা হবে বলে দাবী করেন।
দুর্ঘটনার সংবাদ পেয়ে হাসপাতালে ছুটে যান জেলা বিএনপি নেতার আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইসা ও জেলা জামায়াতের আমীর মো. বদর উদ্দিন আহমেদসহ বিএমপি ও জামায়াতের নেতাকর্মীরা। তারা সাধ্যমতো আহতদের সাহায্য সহযোগীতাও করেন। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION