1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করলেও পুলিশের কিছু করার নেই!

  • Update Time : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
  • ১৪৫৭ জন পঠিত




স্টাফ রিপোর্টার :

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ৫০ নং নলিয়া বালিয়া মৌজার১২৬৭ নং দাগের ২৫ শতাংশ জমির উপর অতিরিক্ত বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট আদালতের জারি করা স্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে আব্দুস সত্তার গংদের বিরুদ্ধে নির্মাণ কাজ করার অভিযোগ তুলেছেন বাদী বাবলু মাতুব্বর।
বাবলু মাতুব্বরের অভিযোগ, নালিশি জমি হতে ০৬ শতাংশ সত্তার গংদের নিকট বিক্রি করা হলেও তারা ক্ষমতার জোরে সম্পুর্ণ ২৫ শতাংশ জমি দখল করে নিয়ে নির্মাণকাজ শুরু করে। এঘটনায় আদালতে অভিযোগ দায়ের করা হলে ১৪৪দারা জারি করে আদালত। কিন্তু বিবাদীরা তা অমান্য করে নির্মাণ কাজ অব্যাহত রাখলে তা আদালতকে অবহিত করার পর হত ২০ ডিসেম্বর স্থায়ী নিষেধাজ্ঞা জারি করে আদালত। ২১ ডিসেম্বর সোমবারও বিবাদীপক্ষ আদালতের স্থায়ী নিষেধাজ্ঞাও অমান্য করে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে বলে দাবী বাদীর।




এ প্রসঙ্গে আ. সত্তারের ছেলে মো. জাহিদ মাতুব্বর নির্মাণ কাজ চালানোর বিষয়টি স্বীকার করে জানান, আদালতের স্থায়ী নিষেধাজ্ঞার কোনো নোটিশ এখনো তারা পাননি, তবে ক্রয় করা ছয় শতাংশের উপর নির্মাণকাজ করা হচ্ছে বলে জানান তিনি।
ভাঙ্গা থানার অফিসার ইন চার্জ মো. লুৎফর রহমান বলেন, ১৪৪ধারা ভঙ্গ করে কেউ কিছু করলে পুলিশের কিছু করার থাকেনা, যদি আদালত কোনো নির্দেশনা দেয় তবে সে মোতাবেক ব্যাবস্থা গ্রহন করা হবে। বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানান তিনি। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION