1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

জনপ্রিয় হয়ে উঠেছে মধুখালীর খাঁচায় উৎপাদিত মধু

  • Update Time : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ৯৭৬ জন পঠিত
জনপ্রিয় হয়ে উঠেছে মধুখালীর খাঁচায় উৎপাদিত মধু
জনপ্রিয় হয়ে উঠেছে মধুখালীর খাঁচায় উৎপাদিত মধু

মধুখালী সংবাদদাতা : ফরিদপুরের মধুখালী উপজেলায় শীত মৌসুমে শুরু হওয়া খাঁচায় মৌ-চাষ (মধু চাষ) বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এখানে খাঁচায় উৎপাদিত খাঁটি মধু যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। মৌমাছিরা এখন কালোজিরা ও ধনিয়া ফুল থেকে মধু আহরণে বেজায় ব্যস্ত। উপজেলার দিগন্ত বিস্তৃত মাঠজুড়ে কালোজিরা ফুল ফুটেছে। সরাসরি না দেখলে সেই মনোরম সৌন্দর্য উপলব্ধি করা কঠিন। দেশের বিভিন্ন এলাকা থেকে এসে উপজেলার বিভিন্ন মাঠের পাশে বানিয়েছেন বক্সে চাষ করছেন মৌমাছি। সরজমিনে উপজেলার কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে মৌ-চাষীরা খাঁচা থেকে মধু সংগ্রহ করছেন।

নওপাড়া, পরীক্ষেতপুর, গাজনা, হাটগোপালদী এলাকার বিভিন্ন ক্ষেতের চারপাশে চলছে খাঁচায় মৌমাছির চাষ। গাইবান্ধা জেলা থেকে আসা মধুচাষী মাহমুদুর রহমান মুকুল বলেন ১ মাসের মত হলো আমরা ৬ জন এখানে এসেছি। এখন কালোজিরা ও ধনিয়া ফুলের মধু সংগ্রহ করেছি। প্রায় ৪০ দিন পর ৩৫০ টি বক্সে থেকে মাত্র দের মন মধু সংগ্রহ করা হয়েছে। ফুল কম থাকায় এ বছর মধু গত বছরের তুলনায় কম। এখানে শেষ হলে আমারা দিনাজপুরে লিচু ফুলের মধু সংগ্রহে চলে যাবো। এক কেজি খাঁটি মধু আমরা বিক্রি হচ্ছে ৭০০ টাকা থেকে ৮০০ টাকায়।

দাম বেশি হওয়ার কারন হিসাবে বলেন মধুতে কোনো প্রকার ভেজাল নেই বলে মৌ-চাষীরা দাবি করেন। দেশে-বিদেশে কালোজিরা, সরিষা, ধনিয়া, সরিষা, আম সহ বিভিন্ন ফুলের মধুর ব্যাপক চাহিদা রয়েছে। বিভিন্ন ওষুধ কোম্পানি, শিল্প কারখানায় মধু বিক্রি হচ্ছে। উপজেলা কৃষি অফিসার আলভীর রহমান বলেন, খাঁচায় মৌ-চাষ এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরেই শীত মৌসুমে মধুখালীতে মৌচাষিরা বিভিন্ন জেলা থেকে এসে অস্থায়ী ভাবে মৌ চাষ করেন। মৌ-চাষ দেখে এলাকার অনেক যুবক মৌ-চাষে আগ্রহী হচ্ছে। ফুলে ফুলে মৌমাছির মধু আহরণে সরিষার পরাগায়ন ক্ষমতা বাড়ছে ও বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION