1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ভাঙ্গায় মুক্তিযোদ্বাকে জড়িয়ে অপপ্রচার ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • Update Time : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৪৮ জন পঠিত
ভাঙ্গায় মুক্তিযোদ্বাকে জড়িয়ে অপপ্রচার ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন
ভাঙ্গায় মুক্তিযোদ্বাকে জড়িয়ে অপপ্রচার ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গায় বীর মুক্তিযোদ্বা মাহবুব হোসেন মোতালেব ও তার পরিবারের নামে মিথ্যা মামলায় হয়রানি,তাকে জড়িয়ে বিভিন্ন অপপ্রচার এবং হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ও বীর মুক্তিযোদ্বাবৃন্দ। মঙ্গলবার সকালে উপজেলা মুক্তিযোদ্বা কমপ্লেক্স ভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্যে সাবেক ডেপুটি মুক্তিযোদ্বা কমান্ডার মাহবুব হোসেন মোতালেব অভিযোগ করে বলেন, মুক্তিযুদ্বকালীন সাবেক পাক বাহিনীর সদস্য আইয়ুব আলী নামে জনৈক ব্যাক্তি মুক্তিযোদ্বার তালিকায় প্রতারনার মাধ্যমে নাম অন্তর্ভুক্ত করেছে।

মূলত সে কোন মুক্তিযোদ্বা নয়। আমি একজন মুক্তিযোদ্বা। রনাঙ্গনে বীরত্বের সাথে যুদ্ব করেছি। কিন্ত উদ্যেশ্যপ্রনোদিতভাবে আমার নামে এমনকি আমার ২ পুত্রের নামে মিথ্যা মামলা দায়ের করেছে। অব্যাহতভাবে আমার পরিবারের সুনাম নষ্ট করার জন্য হয়রানিমূলক মামলা ও নানা প্রকার অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তার অপপ্রচারের বিভিন্ন বিষয় মুক্তিযোদ্বা মন্ত্রনালয় সহ সংশ্লিষ্ট দপ্তরে প্রতিকার চেয়ে আবেদন করেছেন। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মাধ্যমে আ্ইয়ুব আলী সহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।

বীর মুক্তিযোদ্বা রুমি আহমেদ বলেন,বীর মুক্তিযোদ্বা মাহবুব হোসেন মোতালেবকে জড়িয়ে জনৈক ব্যাক্তি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে চলেছে। আমরা মুক্তিযোদ্বাবৃন্দ অবিলম্বে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই। এ সময় আরও বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্বা ডেপুটি কমান্ডার গোলাম মোস্তফা, রুমি আহমেদ,শাফিনুর রহমান নান্নু,শাহজাহান মিয়া,জমির মোল্লা,আঃ মান্নান,গিয়াস উদ্দিন সহ বীর মুক্তিযোদ্বাবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION