1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

শিক্ষার পাশাপাশি খেলাধুলার বিকল্প নাই- লাবু চৌধুরী

  • Update Time : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫২৩ জন পঠিত
শিক্ষার পাশাপাশি খেলাধুলার বিকল্প নাই- লাবু চৌধুরী
শিক্ষার পাশাপাশি খেলাধুলার বিকল্প নাই- লাবু চৌধুরী

মনির মোল্যা, সালথা : ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী মুরুটিয়া আলহাজ্ব মোঃ আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪ টায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কাগদী মুরুটিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ নাজমুল হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-২, আসনের সংসদ সদস্য, কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহিন, সহকারী পুলিশ সুপার ও সালথা-নগরকান্দা সার্কেল মোঃ আসাদুজ্জামান শাকিল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান মোঃ আফছার উদ্দিন, নগরকান্দা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আজাদ হোসেন আরো অনেকে।

এসময় প্রধান অতিথির বক্তব্যে লাবু চৌধুরী বলেন, শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মণজোগ দিতে হবে। শিক্ষার পাশাপাশি খেলাধুলার বিকল্প নাই। প্রতিটি অভিভাবককে সন্তানের দিকে লক্ষ্য তার সন্তান কি করে কোথায় যায়, কি করে। কোনভাবেই যেন আপনার সন্তান মাদক আসক্ত না হয়। তাই আপনাদের ছেলে-মেয়েকে খেলাধুলা করার জন্য সুযোগ করে দিবেন। তাহলেই আমাদের তরুণদের ভবিষ্যৎ ভালো হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION