1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ফরিদপুর জেলা আওয়ামীলীগের নতুন কমিটির প্রথম সভায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান

  • Update Time : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ৫০১ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
সম্প্রতি ফরিদপুর জেলা আওয়ামীলীগের পুর্ণাঙ্গ কমিটি ঘোষনার পর প্রথম যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভা থেকে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহুবান জানানো হয়। মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার জেলা পরিষদের গেস্ট হাউসের সম্মেলন কক্ষে ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে এ যৌথ সভা অনুষ্ঠিত হয়।
এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুস্পস্তবক অর্পণ ও তার রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
সভায় নবনির্বাচিতদের মধ্যে পরিচিতি পর্ব ও শুভেচ্ছা বিনিময় শেষে আলোচনা সভায় সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অমিতাভ বোস।
বক্তারা বলেন, দলীয় সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে¡ বাংলাদেশ আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে জয়লাভ করাতে কাজ করতে হবে।
সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি জানান, অনুষ্ঠিত সভায় দলের গঠনতন্ত্র মেনে চলার আহ্বান জানিয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্ব আরোপ করা হয়। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION