1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ফরিদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

  • Update Time : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ৫৩১ জন পঠিত
ফরিদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
ফরিদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

সবুজ দাস, ফরিদপুর : ফরিদপুরে স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ৫১ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার ১৬ই জানুয়ারি সদর উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রিড়া সমিতির আয়োজনে সকাল ১১ টায় শহরের ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ক্রিড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পি এ এ। ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভায় সদর উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী এর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কোতোয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদুর রহমান।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ফরিদপুর অঞ্চল মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক ও ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিদ্দিকুর রহমান, জেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক ও সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম, ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোহাম্মদ মাহমুদ আল সিদ্দিকী, ঈশান বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষিকা সায়েদুন নাহার পান্না, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রী বৃন্দ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION