1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

গোপালগঞ্জ জেলা ছাত্র কল্যান পরিষদ, ফরিদপুর এর উদ্যোগে শীত বস্ত্র বিতরন

  • Update Time : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ৫০৬ জন পঠিত
গোপালগঞ্জ জেলা ছাত্র কল্যান পরিষদ, ফরিদপুর এর উদ্যোগে শীত বস্ত্র বিতরন
গোপালগঞ্জ জেলা ছাত্র কল্যান পরিষদ, ফরিদপুর এর উদ্যোগে শীত বস্ত্র বিতরন

স্টাফ রিপোর্টার : গত কয়েক দিনে ফরিদপুরের উপর দিয়ে টানা শৈত প্রবাহ ও ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ফরিদপুরের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী শৈত প্রবাহ চলাকালে জেলার সর্ব নিম্ন তাপমাত্রা নয় ডিগ্রিতে নেমে গিয়েছিলো। এতে করে কনকনে হিম ঠান্ডা আর কুয়াশার দাপটে অসহায় ছিন্নমুল মানুষেরা বিপর্যস্ত হয়ে পড়েছে। ঠিক এমন সময়ই হতদরিদ্র ছিন্নমূল মানুষ আর মাদ্রাসার ছাত্রদের পাশে কম্বল হাতে এগিয়ে এলো গোপালগঞ্জ জেলা ছাত্র কল্যান পরিষদ, ফরিদপুর। গত ১১ ই জানুয়ারী ফরিদপুর শহরের মাদ্রাসার এতিম শিক্ষার্থী ও অসহায় ছিন্নমুল মানুষের মাঝে প্রায় অর্ধশতাধীক শীত বস্ত্র স্বরুপ কম্বল বিতরন করেছে সংগঠনটি।

গোপালগঞ্জ জেলা ছাত্র কল্যান পরিষদ, ফরিদপুর এর উদ্যোগে শীত বস্ত্র বিতরন

গোপালগঞ্জ জেলা ছাত্র কল্যান পরিষদ, ফরিদপুর এর উদ্যোগে শীত বস্ত্র বিতরন

ফরিদপুর জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) তুহিন লষ্কর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সব কম্বল বিতরন করেন। এ সময় গোপালগঞ্জ জেলা ছাত্র কল্যান পরিষদ, ফরিদপুর এর সভাপতি কবির শেখ, সাধারন সম্পাদক সজিব খানসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ এবং উপকার ভোগীরা উপস্থিত ছিলেন। এদিকে কনকনে শীতে অসহায় এসব শীতার্তদের জীবন-যাপন বড় কষ্টের কথা উল্লেখ করে গোপালগঞ্জ জেলা ছাত্র কল্যান পরিষদ, ফরিদপুর এর নিকট হতে ১ টি করে কম্বল পাওয়ায় তাদের শীত কিছুটা হলেও লাঘব হবে বলে মনে করেন।

গোপালগঞ্জ জেলা ছাত্র কল্যান পরিষদ, ফরিদপুর এর উদ্যোগে শীত বস্ত্র বিতরন

গোপালগঞ্জ জেলা ছাত্র কল্যান পরিষদ, ফরিদপুর এর উদ্যোগে শীত বস্ত্র বিতরন

এ বিষয়ে গোপালগঞ্জ জেলা ছাত্র কল্যান পরিষদ, ফরিদপুর এর সাধারন সম্পাদক সজিব খান জানান, ফরিদপুরের উপর দিয়ে হঠাৎ মৃদু শৈত্য প্রবাহ বইতে শুরু হওয়ায় মারাত্বক ভোগান্তিতে পরেছে সমাজের ছিন্নমুল মানুষেরা। তাই তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করার লক্ষে কিছু মানুষের অর্থায়নে আমরা এসব কম্বল বিতরন করেছি। ভবিষ্যতেও এসব মানুষের যে কোন সমস্যায় পাশে থাকার অঙ্গিকার করেন সজিব খান। উল্লেখ্য, গোপালগঞ্জ জেলার বিভিন্ন বর্ষের শির্ক্ষার্থীদের নিয়ে গঠিত গোপালগঞ্জ জেলা ছাত্র কল্যান পরিষদ, ফরিদপুর এর উদ্যোগে এর আগেও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।

গোপালগঞ্জ জেলা ছাত্র কল্যান পরিষদ, ফরিদপুর এর উদ্যোগে শীত বস্ত্র বিতরন

গোপালগঞ্জ জেলা ছাত্র কল্যান পরিষদ, ফরিদপুর এর উদ্যোগে শীত বস্ত্র বিতরন

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION