1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

  • Update Time : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ৩৭২ জন পঠিত
বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার : ফরিদপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৮। এসময় ইয়াবা ছাড়াও তাদের কাছে থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত দুটি সীমকার্ডসহ দুটি মোবাইল ফোন এবং নগদ ৯ হাজার ৭’শ ৭০ টাকা জব্দ করা হয়। সোমবার (০৯ জানুয়ারি) দুপুরে ফরিদপুর র‌্যাব-৮ এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকর্মীদের এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রবিবার (০৮ জানুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের কোমরপুর এলাকা থেকে ওই দুই মাদক কারবারিকে আটক করা হয়। আটকরা হলেন, চট্টগ্রামের আনোয়ারা থানার গুজার এলাকার মৃনাল পালের ছেলে মিটন পাল (৪৬) ও একই জেলার চন্দমাইশ থানার হারলা এলাকার শামসুল ইসলামের ছেলে মো. ওয়াসিম (৩৯)।

ফরিদপুর র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মো. শহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কতিপয় ব্যক্তি ইয়াবার চালান নিয়ে ফরিদপুর শহরের কোমরপুর এলাকায় মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে । উক্ত তথ্যের ভিত্তিতে ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছে থেকে ৪,৫৩০ পিচ ইয়াবা, মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত দুটি সীমকার্ডসহ দুটি মোবাইল ফোন এবং নগদ ৯ হাজার ৭’শ ৭০ টাকা জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে ফরিদপুরের কোতয়ালী থানায় একটি মাদক মামলা পক্রিয়াধীন রয়েছে বলে জানান র‌্যাব-৮ এর ওই কোম্পানি কমান্ডার।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION