1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

আবাসিক হোটেল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

  • Update Time : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ৪৩০ জন পঠিত
আবাসিক হোটেল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
আবাসিক হোটেল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার : ফরিদপুরে শহরের পথিক আবাসিক হোটেল নামের একটি আবাসিক হোটেল থেকে আ. সালাম খাঁন (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (০২ জানুয়ারি) রাত ৮ টার দিকে ওই আবাসিক হোটেলের তৃতীয় তলার একটি কক্ষ থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যু সালাম খাঁন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার কুরসী কদমদী নামক এলাকার আ. রহমান খানের ছেলে বলে জানা যায়। তবে, তার মৃত্যুর সঠিক কারণ কেউ জানাতে পারেনি। জানা যায়, গতকাল রবিবার (০১ জানুয়ারি) সন্ধ্যায় সালাম খান নামের ওই বৃদ্ধ ও আনিচ (৪০) নামের এক ব্যক্তি শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় পথিক আবাসিক হোটেল নামের একটি আবাসিক হোটেলে আসেন। এসময় হোটেলটির তৃতীয় তলার একটি কক্ষ ভাড়া নেন।

সেখানে তারা রাত যাপন করেন। সোমবার (০২ জানুয়ারি) হোটেলটির এক কর্মচারী ওই রুমের খোঁজ নিতে গেলে রুমটি তালা দেওয়া দেখতে পান। অতঃপর তালা খুলে রুমে প্রবেশ করলে ওই বৃদ্ধের মরদেহ দেখতে পায়। পরবর্তীতে হোটেল কর্তৃপক্ষ থানা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করেন। এব্যাপারে কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) সনাতন কুমার মন্ডল বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এখনও মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। ওই বৃদ্ধের মৃত্যুর কারণ জানতে চেষ্টা চলছে। কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম,এ জলিল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION