1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ভাঙ্গায় উৎসবমুখর পরিবেশে বই উৎসব পালিত

  • Update Time : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ৫৭১ জন পঠিত
ভাঙ্গায় উৎসবমুখর পরিবেশে বই উৎসব পালিত
ভাঙ্গায় উৎসবমুখর পরিবেশে বই উৎসব পালিত

মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গায় উৎসবমুখর পরিবেশে বই উৎসব পালিত হয়েছে।রোববার সকালে সারা দেশের ন্যায় উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসাগুলোতে বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের বই বিতরণ করা হয়। নতুন বছরের বই পেয়ে ক্ষুদে শিক্ষার্থীরা উচ্ছসিত হয়ে উঠে। সকালে ভাঙ্গা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়, তারাইল এ,এস আলিম মাদ্রাসা, ভাঙ্গা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় এবং ইকামাতে দ্বীন মডেল কামিল মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উৎসব মুখর পরিবেশে বই উৎসব পালিত হয়।

ভাঙ্গা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান শিক্ষক মোঃ হায়দার হোসেনের সার্বিক নির্দেশনায় নির্বাহী অফিসার আজিম উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন। এছাড়া মাদ্রাসাগুলোর আয়োজনে পৃথকভাবে এ উপলক্ষে তারাইল এ.এস আলিম মাদ্রাসায় শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দেওয়ার মাধ্যমে বই উৎসব পালিত হয়।

অধ্যক্ষ ইব্রাহিম মিয়ার সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আঃ মোতালেব মাতুব্বর । এ সময় অন্যান্যদের মাঝে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সাংাদিক ঐক্য ফোরামের সাংবাদিক মামুনুর রশিদ, মোঃ সরোয়ার হোসেন,এ,টি,এম ফরহাদ নান্নু, মনিরুজ্জামান মনির প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION