1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

রাতের বেলায় পাখি শিকার : দুই যুবকের কারাদÐ

  • Update Time : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ৬৪২ জন পঠিত
রাতের বেলায় পাখি শিকার : দুই যুবকের কারাদÐ
রাতের বেলায় পাখি শিকার : দুই যুবকের কারাদÐ

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের সালথায় রাতের বেলায় ফাঁদ পেতে পাঁচটি অতিথি পাখি শিকারের দায়ে মো. ইমামুল মোল্যা (১৯) ও আব্দুর রহিম মোল্যা (২০) নামে দুই যুবককে এক বছর করে বিনাশ্রম কারাদÐ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার কাছ থেকে পাখি শিকারের সরঞ্জাম জব্দ করা হয়েছে। রবিবার (২৫ ডিসেম্বর) রাত ৯ টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সালথা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সালাউদ্দিন আইয়ূবী তাদেরকে এ কারাদÐ দেন।

দÐপ্রাপ্ত ইমামুল মোল্যা সালথা উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামের কৃষক মো. মাজেদ মোল্যা ছেলে ও একই গ্রামের কৃষক ছাদেক মোল্যার ছেলে আব্দুর রহিম। সালথা থানার এসআই সৈয়দ আওলাদ হোসেন জানান, ৯৯৯ নম্বরের ফোন আসে রবিবার রাত ৮ টার দিকে। উপজেলার ভাওয়াল ইউনিয়নের চরকামদিয়া মাঠে ফাঁদ পেতে পাখি শিকার করছিল ইমামুল ও রহিম। এ সময় সালথা থানা পুলিশের একটি টিম সেখানে গিয়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃতদের কাছ থেকে ৫টি জীবিত অতিথি পাখি উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে পাখি শিকারের সরঞ্জাম জব্দ করা হয়।

বিষয়টি সালথা উপজেলা প্রশাসনকে আবগত করা হলে ঘটনাস্থলে হাজির হন সালথা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সালাউদ্দিন আইয়ূবী। পরে তিনি ঘটনাস্থলেই আদালত বসিয়ে এই সাজা দেন। সালথা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সালাউদ্দিন আইয়ূবী বলেন, অতিথি পাখি শিকারের দায়ে ইমামুল ও রহিম নামে দুই শিকারিকে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে এক বছর করে বিনাশ্রম কারাদÐ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রত্যককে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আর উদ্ধার হওয়া পাখিগুলো অবমুক্ত করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION