1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

ফরিদপুরে একই সাথে তিন সন্তানের জন্ম

  • Update Time : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ৪০৯ জন পঠিত
ফরিদপুরে একই সাথে তিন সন্তানের জন্ম
ফরিদপুরে একই সাথে তিন সন্তানের জন্ম

স্টাফ রিপোর্টার : ফরিদপুরে একই সাথে তিন সন্তানের জন্ম দিয়েছেন আসিয়া ইসলাম এ্যামি নামের (৩০) এক নারী। সোমবার (১৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে ফরিদপুরের ডা. জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালে সিজারের মাধ্যমে তিন সন্তানের জন্ম দেন ওই নারী। ওই নারীর স্বামী ফরিদপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক। তার নাম মো. নাজমুল হাসান। তিনি ওই স্কুলটির বিজ্ঞান বিভাগের শিক্ষক বলে জানা যায়। ওই নারীর স্বামী নাজমুল হাসান জানান, দুটি পুত্র সন্তান ও একটি কন্যা সন্তানসহ মোট তিনটি সন্তান ভূমিষ্ট হয়েছে। তারা উভয়ই সুস্থ আছেন।

তিনি আরও বলেন, মহান আল্লাহর নিকট শুকরিয়া জানাই তিনি আমাকে একই সাথে তিনটি সন্তান দিয়েছেন এবং তারা সুস্থ আছেন। তিনি বলেন, তার স্ত্রী ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ থেকে উদ্ভিদবিদ্যা বিভাগ থেকে মাস্টার্স শেষ করেছেন। তিনি একজন গৃহিণী। ওই নারী ও বাচ্চারা ফরিদপুরের ডা. জাহিদ মেমোরিয়াল শিশু হাসপাতাল ডা. সুলতানা বেগম লিপির তত্ত্বাবধানে রয়েছেন। এব্যাপারে ওই নারীকে সিজার করা চিকিৎসক ডা. সুলতানা বেগম লিপি বলেন, ওই নারী দীর্ঘদিন বন্ধ্যাত্ব ছিলেন। পরে আমাদের তত্ত্বাবধানে দীর্ঘদিন চিকিৎসা শেষে একই সাথে তিনটি বাচ্চা গর্ভে আসে। দীর্ঘ ৩৬ সপ্তাহ পর সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরে সিজার করে বাচ্চা প্রসব করানো হয়। মা ও সব কয়টা বাচ্চাই সুস্থ আছেন বলে জানান ওই চিকিৎসক।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION