1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:০২ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ফরিদপুরে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও প্রীতিভোজ

  • Update Time : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ৪২৫ জন পঠিত
ফরিদপুরে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও প্রীতিভোজ
ফরিদপুরে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও প্রীতিভোজ

স্টাফ রিপোর্টার : ফরিদপুরে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে ফরিদপুর পুলিশ লাইন্সের ড্রিলশেডে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে এ সম্মাননা ও প্রীতিভোজের আয়োজন করা হয়। মুক্তিযোদ্ধাদের এ সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. শাহজাহান পিপিএম (সেবা)। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক পুলিশ সুপার ও বীরমুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ মোল্যা, বীরমুক্তিযোদ্ধা ও সাবেক সহকারী পুলিশ সুপার মো. ইমারত হোসেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে ফরিদপুর জেলার পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণকে ফুলেল শুভেচ্ছা জানানো, উত্তরী পরিধান, সস্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন ফরিদপুরের পুলিশ সুপার মো. শাহজাহান। সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. শাহজাহান বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন ভাবে উদ্ধুদ্ধ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের শপথ গ্রহণ করিয়েছেন। চেতনা ধারণ করতে হয় বুকে, বুকে ধারণ করলে কোন বিষয় তা জীবনে ভোলা যায় না, তাই মুক্তিযুদ্ধের চেতনাকে আমাদের বুকে ধারণ করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION