1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

বিজয় দিবসে সালথা মডেল প্রেসক্লাবের শ্রদ্ধা

  • Update Time : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ৫১১ জন পঠিত
বিজয় দিবসে সালথা মডেল প্রেসক্লাবের শ্রদ্ধা
বিজয় দিবসে সালথা মডেল প্রেসক্লাবের শ্রদ্ধা

সালথা সংবাদদাতা: মহান বিজয় দিবসে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেছেন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সাংবাদিক সংগঠন সালথা মডেল প্রেসক্লাব। শুক্রবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে সালথা মডেল প্রেসক্লাবের সভাপতি আবু নাসের হুসাইন এর নেতৃত্বে উপজেলা চত্তরে অবস্থিত স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে সংগঠনটি। এ সময় উপস্থিত ছিলেন সালথা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সাংবাদিক নুরুল ইসলাম, সহসভাপতি মজিবুর রহমান, মনির মোল্যা, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক বিধান মন্ডল, কার্যকরী সদস্য পারভেজ প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION