1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

দালাল মুক্ত করার মিশন নিয়ে সফল অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম

  • Update Time : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ৪৪৩ জন পঠিত
দালাল মুক্ত করার মিশন নিয়ে সফল অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম
দালাল মুক্ত করার মিশন নিয়ে সফল অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম

মাহমুদুর রহমান(তুরান), ভাঙ্গা : যোগদান করেই দালাল মুক্ত করার মিশন নিয়ে সফল হয়েছেন অফিসার ইনচার্জ মুহাম্মদ জিয়ারুল ইসলাম। সেবা গ্রহীতার জন্য দরজা উম্মুক্ত করে সৃষ্টি করেন নতুন অধ্যায়। ইন্সপেক্টর হওয়ার পর জিয়ারুল ইসলাম অধিকাংশ সময় ফরিদপুরের পার্শ্ববর্তী এলাকার থানায় কর্মরত ছিলেন। প্রায় ০৬মাস আগে তিনি ঢাকা রেঞ্জের ব্যস্ততম ভাঙ্গা থানায় যোগদান করেন। যোগদানের পর নিষ্ঠাবান এ কর্মকর্তা নিজের সততা, সাহসিকতা, উদারতা দিয়ে থানা বাসীর মন জয় করার চেষ্টা চালান। আন্তরিকতা ও সাহসিকতার সঙ্গে বাহিনীর ভাবমূর্তি উজ্জল করেন।

সাধারণ মানুষের নিরাপত্তার জন্য কাজ করার পাশাপাশি থানার দরজা সকল বিপদগ্রস্থ মানুষের জন্য উন্মুক্ত রেখেছেন ওসি জিয়ারুল ইসলাম । বর্তমানে থানায় সেবা নিতে আসা লোকজন টাকা ছাড়াই সাধারণ ডায়েরী, অভিযোগ ও মামলা অন্তর্ভূক্ত করতে পারছেন থানায়। সর্বস্তরের মানুষের মুখে মুখে তার প্রসংশা। বর্তমানে সাধারণ মানুষের কাছে আস্থার প্রতীক এবং অপরাধীর কাছে হয়ে উঠেছেন আতংক। ওসি মুহাম্মদ জিয়ারুল ইসলাম বলেন, যোগদান করার পর প্রথমই থানায় আসা সেবা গ্রহীতা ও বিপদ গ্রস্থ মানুষের জন্য আমার দরজা উম্মুক্ত করে দেই।

যে কারণে কোন লোক নিয়ে আসতে হয়না। সরাসরি আমার সঙ্গে দেখা করে মনের কথা বলার সুযোগ করে দিচ্ছি। পুলিশ সুপারের নিদের্শে, মাদক নিয়ন্ত্রণে ও অপরাধ দমনে কাজ করছি। অসংখ্য অপরাধীকে গ্রেফতার করেছি। ভাঙ্গায় সবচেয়ে বড় সমস্যা বিভিন্ন এলাকার আধিপত্য বিস্তার নিয়ে হানাহানিÑ মারামারি।ইনসআল্লাহ অনেকটা হানাহানিÑ মারামারি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি। যতদিন ভাঙ্গায় থাকবো মাদকের বিরুদ্ধে, অপরাধ দমনে কাজ করবো। দালাল ও তদবির বাজদের প্রশ্রয় দিব না। সাধারণ মানুষের জন্য ওসির দরজা থাকবে উম্মুক্ত।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION