1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ভাঙ্গায় শিক্ষার গুনগত মান উন্নয়নে সমম্বয় সভা

  • Update Time : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ৫০৬ জন পঠিত
ভাঙ্গায় শিক্ষার গুনগত মান উন্নয়নে সমম্বয় সভা
ভাঙ্গায় শিক্ষার গুনগত মান উন্নয়নে সমম্বয় সভা

মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গায় মাদ্রসা সমুহ সুস্থভাবে পরিচালনা, শিক্ষক ও শিক্ষার গুনগত মানোন্নয়ন এবং খেলাধুলাসহ সহপাঠ্যক্রম বিষয় সমুহে গুনগত মানোন্নয়নের লক্ষে মাদ্রাসা প্রধানগনের সাথে উপজেলা প্রশাসনের এক মাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার চৌকিঘাটা দাখিল মাদ্রাসার সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এতে ১২ টি মাদ্রাসা প্রধানগন,জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহন করেন।

এতে মাদ্রাসা সমৃহের শিক্ষার গুনগত মান উন্নয়ন, খেলাধুলায় শিক্ষার্থীদের সংশ্লিষ্ট করা সহ নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আজিম সভাপতিত্বে মাদ্রাসা সুপার আব্দুস ছালামের সার্বিক নির্দেশনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস.এম হাবিুর রহমান। পরে শিক্ষার্থীদের সাথে ‘‘মিড দ্যা ইউএনও’’ মত বিনিময় সভায় সার্বিক বিষয় তুলে ধরেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দীন।

এতে শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের পর তাদেরকে বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রাখায় পুরস্কার প্রদান করা হয়। এ সময় আরও বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা আবু ইউসুফ মৃধা, ইউপি চেয়ারম্যান মুনসুর আহমেদ মুন্সী,সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক শফিউদ্দিন মোল্লা, একাডেমিক সুপারভাইজার প্রহলাদ বিশ্বাস সহ ১২ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন,ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION