1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সালথায় পানিতে পড়ে বাকপ্রতিবন্ধী শিশুর মৃত্যু

  • Update Time : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ৫১২ জন পঠিত
সালথায় পানিতে পড়ে বাকপ্রতিবন্ধী শিশুর মৃত্যু
সালথায় পানিতে পড়ে বাকপ্রতিবন্ধী শিশুর মৃত্যু

মনির মোল্যা, সালথা : ফরিদপুরের সালথায় পুকুরের পানিতে পড়ে মো. হেদায়েত মুন্সি (৬) নামে এক বাকপ্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৮ টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ৫ ঘন্টা পর পানির নিচ থেকে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা (ডবুরী) শিশুর মরদেহ উদ্ধার করে। নিহত শিশু মো. হেদায়েত মুন্সি ওই গ্রামের এনামুল মুন্সির ছেলে। চার ভাই-বোনের মধ্যে হেদায়েত দ্বিতীয় ছিলো। নিহত শিশুর পরিবার সূত্রে জানা গেছে, রবিবার সকাল আটটার দিকে মায়ের সাথে প্রতিবেশী আক্তার মোল্যার বাড়িতে যান হেদায়েত। প্রতিবেশীরা এসময় হেদায়েতকে একটা রুটি দেন। আর হেদায়েতের মা ওই বাড়ির মহিলাদের সাথে কথা বলছিলেন। এসময় মায়ের অজান্তে রুটি খেতে খেতে হেদায়েত হারিয়ে যায়। কিছু সময় পর তাকে আর কোথাও খুজে পাওয়া যায়না।

অনেক খোঁজাখুঁজির পর আক্তার মোল্যার পুকুরের মধ্যে একটি রুটি ভাসতে দেখে এলাকাবাসি নিশ্চিত হন হেদায়তে এই পুকুরের মধ্যেই পড়ে গিয়েছে। এলাকাবাসী পুকুরে জাল ফেলে ও ডুবিয়ে অনেক চেষ্টা করেন হেদায়েতকে উদ্ধার করতে কিন্তুু তারা হেদায়েতকে উদ্ধার করতে ব্যার্থ হন। ৫ঘন্টা পর পর সালথা ফায়ারসার্ভিস ও মাদারীপুর ফায়ারসার্ভিসের চেষ্টায় দুপুর একটার দিকে পুকুর থেকে হেদায়েতের মরদেহ উদ্ধার করা হয়। সালথা ফায়ারসার্ভিস ষ্টেশন মাস্টার আব্দুর রাজ্জাক জানান, শিশু হেদায়েত পানিতে পরার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা গিয়ে পুকুরে নেমে তাকে উদ্ধারের চেষ্টা করি। পরে ফরিদপুর জেলা কর্মকর্তার মাধ্যমে দ্রুত মাদারীপুর ফায়ারসার্ভিসের উদ্ধার (ডুবুরী) কর্মীদের পাঠান। তারা এসে পুকুর থেকে দ্রুত সময়ের মধ্যেই হেদায়েত এর মরাদেহ উদ্ধার করে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION