1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সমকামিতার জেরে চরভদ্রাসনের বালু ব্যবসায়ীকে হত্যা : তরুন আটক

  • Update Time : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ৭৫৩ জন পঠিত
সমকামিতার জেরে চরভদ্রাসনের বালু ব্যবসায়ীকে হত্যা : তরুন আটক
সমকামিতার জেরে চরভদ্রাসনের বালু ব্যবসায়ীকে হত্যা : তরুন আটক

মো. মনির হোসেন পিন্টু, চরভদ্রাসন : ফরিদপুরের চরভদ্রাসনে মো. কাউসার হোসেন খান (৪৫) নামে এক বালু ব্যবসায়ীকে হত্যার ঘটনায় সাফায়েত ইসলাম সিফাত (১৬) নামে এক তরুণকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৬ নভেম্বর) গভীর রাতে অভিযান চালিয়ে ওই তরুণকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে ডিবি ও জেলা পুলিশের একটি টিম। সিফাত নামের ওই তরুণ বালু ব্যবসায়ী মো. কাউসার হোসেন খানকে ছুরিকাঘাত করে হত্যার কথা স্বীকার করেছেন বলে দাবি পুলিশের। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার রোববার (২৭ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন। চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু মন্ডল জানান, নিহত কাউসার সিফাতের ইচ্ছার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে তার সাথে সমকামিতা করে আসছিলো। ঘটনার দিনও শুক্রবার (২৫ নভেম্বর) রাতে কাউসার সিফাতকে ভয়-ভীতি দেখিয়ে উক্ত স্থানে নিয়ে গিয়ে সমকামিতার চেষ্টা চালালে দু’জনের মধ্যে ধ্বস্তাধস্তি হয় বলে জানান এই কর্মকর্তা।

ধ্বস্তাধস্তির এক পর্যায়ে কাউসারের সঙ্গে থাকা চাকু কাউসারের ঘারে আঘাত হানলে কাউসার মাটিতে লুটিয়ে পরে বলে জানান। এসময় সিফাত কাউসারের পিঠের উপড় চরে ওই চাকু দিয়ে কাউসারের ঘারে ও পিঠের বিভিন্ন স্থানে আঘাত করে সঙ্গে থাকা মোবাইল ফোন ও মোটরসাইকেল নিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন। শনিবার(২৬ নভেম্বর) সকালে স্থানীয়রা কাউসারের মৃত দেহ উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের জাকেরারসূরা ভাঙা মাথা নামক স্থানে পদ্মা পাড়ের বালুর ডিভিটে পরে থাকতে দেখে ওই ওয়ার্ডের স্থানীয় ইউপি’ মেম্বারকে খবর দেয়। পরে ইউপি’ মেম্বার পুলিশে খবর দেয়। খবর পেয়ে ফরিদপুরের পুলিশ সুপার মো. শাহজাহান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার ও চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু মন্ডল ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে, হত্যায় ঘটনায় আটক সিফাতকে রবিবার সকালে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে, জানান, চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ(ওসি) মিন্টু মন্ডল।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION