1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

সম্মিলিতভাবে চেষ্ঠা করলে শিক্ষার মান বৃদ্ধি হবে- নুরুল ইসলাম

  • Update Time : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ৫৩২ জন পঠিত
মনির মোল্যা, সালথা :
শিক্ষার মান উন্নয়নের লক্ষে ফরিদপুরের সালথা উপজেলার জয়ঝাপ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
অত্র বিদ্যালয়ের সভাপতি ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (এস্টেট ভূমি), যুগ্মসচিব মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সিঙ্গাপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাহবুবুর রহমান, প্রধান শিক্ষক মো. মিরাজ আলী, বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোশাররফ তালুকদার, মাহবুব মাতুব্বর, চুন্নু মোল্যা, রোকন খানসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
এসময় সভাপতির বক্তব্যে যুগ্মসচিব মোহাম্মদ নুরুল ইসলাম সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক এই তিন শ্রেনীর সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শিক্ষার গুণগত মান উন্নত করা সম্ভব, এবং আমরা সেটা করে যাচ্ছি। ম্যানেজিং কমিটির যারা সদস্য আছেন ও শিক্ষকবৃন্দ এরা প্রতি মাসে উঠান বৈঠকের মতো অভিভাবকদের নিয়ে বেঠক করবেন। সেখানে তারা কর্মপন্থা নির্ধারণ করবেন। সেই অনুপাতে সম্মিলিতভাবে চেষ্ঠা করলে  এই এলাকার শিক্ষার মান বৃদ্ধি হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION