1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন কর‌লেন ইউপি চেয়ারম‌্যান বেলায়েত হোসেন

  • Update Time : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ৪৩৮ জন পঠিত
মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন কর‌লেন ইউপি চেয়ারম‌্যান বেলায়েত হোসেন
মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন কর‌লেন ইউপি চেয়ারম‌্যান বেলায়েত হোসেন

স্টাফ রিপোর্টার : ফরিদপুর সদর উপজেলার আওতাধীন কানাইপুর ইউনিয়নের কাশিমাবাদ গ্রামের ঐতিহ্যবাহী কবর স্থান সংলগ্ন জামে মসজিদের তিনতলা ফাউ‌ন্ডেশ‌ন এর নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন কর‌ে‌ছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম‌্যান ফকির মোঃ বেলায়েত হোসেন। আজ শুক্রবার সকাল ৯টায় কানাইপুর ইউ‌নিয়‌নের কাশিমাবাদ ঐ‌তিহ‌্যবাহী কবরস্থান সংলগ্ন কেন্দ্রীয় জা‌মে মস‌জি‌দের তিনতলা ফাউ‌ন্ডেশনের ভি‌ত্তিপ্রস্তর এর উ‌দ্ধোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইপুর ইউনিয়ন প‌রিষ‌দের বারবা‌র নির্বা‌চিত চেয়ারম‌্যান ফকির মোঃ বেলায়েত হোসেন।

এসময় আ‌রো উপ‌স্থিত ছি‌লেন মস‌জিদ কমি‌টির সভাপ‌তি ও ইউপি সদস্য রকিবুল আলম খান, সহ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম মন্ডল, কোষাধ‌্যক্ষ জব্বার মীর, মসজিদের দাতা সদস্য আব্দুল খালেক মাতুব্বর, উসমান শেখ। এছাড়া মোঃ শেখ মহিউদ্দিন, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ তছিরউদ্দীন ফাউন্ডেশন, মোঃ শফিকুল ইসলাম, রাজ্জাক বয়াতি, সিদ্দিক মাতুব্বর, ফজলুল হক মোল্লা, মোঃ ইউসুফ শেখ, মোস্তফা শেখ, পল্লী প্রানী চিকিৎসক শফিউদ্দিন শফি, আবুল কালাম শেখ, হারুন মাতুব্বর, স্বেচ্ছাসেবী সংগঠন ছায়ানীড় পরিবার এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ ইনামুল হাসান মাসুম সহ এলাকার গন‌্যমান‌্য ব‌্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উ‌ল্লেখ‌্য কয়েক যুগ পূর্বে থেকেই অবস্থিত কাশিমাবাদ ঐ‌তিহ‌্যবাহী কবরস্থান। কবর স্থান সংলগ্ন কেন্দ্রীয় জা‌মে মস‌জি‌দের স্থাপিত বয়স আনুমা‌নিক প্রায় ৪ বছর। উদ্বোধনে দেশ ও জাতির কল্যাণ সহ সমগ্র কবর বাসীর মাগফেরাত কামনা এবং অত্র মসজিদের সার্বিক উন্নয়নের জন্য দোয়া ও বিশেষ মোনাজ‌াত করা হয়। দোয়া ও মোনাজাত প‌রিচালনা ক‌রেন উক্ত মস‌জি‌দের ইমাম মাওলানা এনায়েত হোসেন মোল্লা।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION