1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

অঙ্গীকার নামায় জামিন পেলেন এনজিও কর্মকর্তা অলিয়ার রহমান

  • Update Time : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ৩৯৮ জন পঠিত

স্টাফ রিপোর্টার ;
ফরিদপুরের নয় কোটি ৯৬ লাখ ৩৫ হাজার সাতশ ৯২ টাকা অডিট আপত্তির দায় স্বিকার করে মুচলেকা দিয়ে জামিন পেয়েছেন পল্লী প্রগতি সহায়ক সমিতির বরখাস্তকৃত সাবেক নির্বাহী পরিচালক অলিয়ার রহমান খান।
১৫ নভেম্বর দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত, ফরিদপুর তাকে (অলিয়ার রহমান) দায় স্বিকার করে তিনটি পৃথক পে অর্ডারের মাধ্যমে তিন লাখ টাকা পরিশোধ করত: নিজসহ তিনজন ওয়ারিশগণের (স্ত্রী রহিমা, ছেলে শাতির ইবনে ওয়ালি ও কন্যা ইফফাত আরা ফারজানা) অঙ্গীকার নামায় আদালত কর্তৃক ধার্য তারিখের মধ্যে বাকি টাকা পরিশোধ করবেন মর্মে অঙ্গিকার নামা প্রদান করায় জামিন প্রদান করেন।
মামলার বাদী ও সংস্থার জেনারেল সেক্রেটারী আব্দুল কুদ্দুস মোল্লা জানান, ইতিপুর্বে এক্সটার্নাল ও ইন্টার্নাল অডিট আপত্তির কারণে তাকে প্রথমে সাময়িক ও পরে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়। পরবর্তীতে সংস্থার নিয়মানুযায়ী তার বিরুদ্ধে আদালতে মামলা রুজু করা হলে তিনি গত ১৮ অক্টোবর আদালতে উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করলে, আদালত তা নামঞ্জুর করে জেল হাজতে পাঠায়। তিনি আরো জানান, তিনটি পৃথক পে অর্ডারের মাধ্যমে তিন লাখ টাকা পরিশোধ করেছেন তিনি, বাকি নয় কোটি ৯৩ লাখ ৩৫ হাজার সাতশ ৯২ টাকা আদালত কর্তৃক ধার্যকৃত তারিখের মধ্যে পরিশোধ করবেন বলে অঙ্গীকার নামা প্রদান করেছেন।
মুক্তিযোদ্ধা অলিয়ার রহমান খানের কনিষ্ঠ পুত্র শাতিল ইবনে ওয়ালি বলেন, তিনি (অলিয়ার রহমান খান) দীর্ঘ দিন ধরে পল্লী প্রগতি সহায়ক সমিতির নির্বাহী পরিচালক হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন। দ্বায়িত্ব পালনকালে কোনো ভুল ছিলো কিনা তা আমরা নিশ্চিত নই। যেহেতু অডিট আপত্তি তোলা হয়েছে, জামিনে মুক্তির পর বিষয়গুলো খতিয়ে দেখা হবে। তাছাড়া অভিযোগকারীর সাথে আমাদের পারিবারিক সম্পর্ক রয়েছে, উভয়পক্ষ বসে আলোচনার মাধ্যমে বিষয়টি নিস্পত্তি করার চেষ্ট করা হবে। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION