1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:১০ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

র‌্যাবের সাহসিকতা : দুই হত্যাকান্ডের ছয় আসামী প্রেফতার

  • Update Time : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ৪৩৮ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
ফরিদপুর ক্যাম্পে আয়োজিত সাংবাদিক সম্মেলনে র‌্যাব-৮, বরিশাল এর কমান্ডিং অফিসার ও পরিচালক, লেফটেন্যান্ট কর্ণেল মাহমুদুল হাসান জানিয়েছেন, ফরিদপুর ক্যাম্পের বিশেষ অভিযানে জেলার ভাঙ্গা উপজেলার নবীন মাতুব্বর (১৫) নামের এক কিশোর হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামী ও রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দক্ষিণ উজানচর গ্রমের নাজির শেখ (৪৫) হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
আটকৃতরা হলেন, কিশোর নবীন মাতুব্বর হত্যা মামলার আসামী জেলার ভাঙ্গা উপজেলার হাই মাতুব্বরের পুত্র ইমরান মাতুব্বর (২৫), শাহা হাওলাদারের পুত্র পারভেজ হাওলাদার (৩০) এবং মৃত হাই মাতুব্বরের পুত্র ফেলা মাতুব্বর (৪৮), যাদের ব্রাক্ষণবাড়িয়া জেলার কসবা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
অপরদিকে রাজবাড়ী জেলার নাজির শেখ (৪৫) হত্যা মামলার আসামী মৃত তারা দেওয়ানের পুত্র মোঃ রোকন দেওয়ান (৪৫), মোঃ রোকন দেওয়ানের পুত্র জসিম দেওয়ান (২৮) ও মোঃ সজিব দেওয়ান (২২)। এদের ঢাকা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
তিনি জানান, এ দুইটি হত্যাকান্ডই জাতীয় ও স্থানীয়ভাবে ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় গুরুত্বের সাথে খবর পরিবেশিত হয়। এরই প্রেক্ষিতে ফরিদপুর ক্যাম্প আসামীদের গ্রেফতারের জন্য গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।
তিনি আরো জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ধৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করার বিষয়টি প্রক্রিয়াধীন। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION