1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

বোয়ালমারীতে কমিউনিটি পুলিশিং ডে বর্জন করলেন চেয়ারম্যানগন

  • Update Time : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ৪৯৪ জন পঠিত
বোয়ালমারীতে কমিউনিটি পুলিশিং ডে বর্জন করলেন চেয়ারম্যানগন
বোয়ালমারীতে কমিউনিটি পুলিশিং ডে বর্জন করলেন চেয়ারম্যানগন

এস এম রুবেল, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারী থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ পালিত হয়েছে। শনিবার (২৯.১০.২২) সকাল ১১টার দিকে পালন উপলক্ষে থানা থেকে একটি র‍্যালি বের হয়ে পৌর বাজারের সড়কগুলি প্রদক্ষিন শেষে থানা চত্বরে এসে শেষ হয়। র‍্যালি শেষে থানা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাবের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুজ্জামান মিন্টু, অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন, প্রেসক্লাবের সভাপতি অ্যাড. কোরবান আলী, নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য আহসান হাবিব হাসান ও মোসা. জেসমিন সেলিম আল্পনা, উপজেলা ক্যাবের সভাপতি মুহাববতজান চৌধুরী প্রমুখ।

অপরদিকে এ অনুষ্ঠান বর্জন করে থানার সামনে গরুহাটায় অবস্থান নেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজাসহ ৬ ইউপি চেয়ারম্যান। অনুষ্ঠান বর্জনকারী চেয়ারম্যানগণ হলেন চতুলের মো. রফিকুল ইসলাম, বোয়ালমারী সদরের আব্দুল হক, সাতৈরের রাফিউল আলম মিন্টু, ঘোষপুরের ইমরান হোসেন নবাব, শেখরের কামাল হোসেন এবং রূপাপাতের মিজানুর রহমান সোনা। অন্য চার ইউপির চেয়ারম্যানরা দাওয়াতে আসেননি। এ ব্যাপারে চতুল ইউনিয়নের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, নির্দিষ্ট সময় ১১টার ৭ মিনিটি আগে উপস্থিত হয়ে দেখি র‍্যালি শুরু হয়ে গেছে। আবার আলোচনা সভা শুরু হলে গিয়ে দেখি সেখানে চেয়ারম্যানদের কোন চেয়ার নেই। আসন না পেয়ে দুই ভাইস চেয়ারম্যানসহ আমরা সভাস্থান ছেড়ে চলে আসি। বর্তমানের কোন চেয়ারম্যানই পুলিশ কমিউনিটি ডের অনুষ্ঠানে থাকেনি।

এ ব্যাপারে থানার সেকেন্ড অফিসার এসআই আক্কাস আলী বলেন, আমরাতো সবার বসার ব্যবস্থা করেছি। অনুষ্ঠানের শুরুতে তাঁরা (চেয়ারম্যান) এসে চলে গেছেন। একটু সময়তো দিবে ? কোন সুযোগ না দিয়েই তারা সভাস্থান ছেড়ে চলে গেছেন। চেয়ারম্যানদের চেয়ার ফাঁকাই রয়েছে। বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, এই থানা আপনাদের। আমরা এখানে কেউ চেয়ার দখল করতে আসিনি। আমরা (পুলিশ) বোয়ালমারী থানার মানুষের সেবা করতে এসেছি। আপনাদের থানা আপনাদেরই থাকবে। আমরা চলে যাবো। দয়া করে আমাদের উপর রাগ করবেননা। পুলিশকে সহযোগিতা করুন। পুলিশ আপনাদের সব রকম সেবা দিতে প্রস্তুত।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION