1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ভাঙ্গায় জমাজমির দ্বন্দে প্রতিপক্ষের হামলা

  • Update Time : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ৫৬৭ জন পঠিত
ভাঙ্গায় জমাজমির দ্বন্দে প্রতিপক্ষের হামলা
ভাঙ্গায় জমাজমির দ্বন্দে প্রতিপক্ষের হামলা

মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের মানিকদী গ্রামে কৃষক হাফিজুল মুন্সীর পরিবারের উপর পূর্ব শত্রæতা ও জমাজমির দ্বন্দে জের ধরে প্রতিপক্ষ দ্বারা হামলার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ হামলার ঘটনায় ওই পরিবারের বাড়ি-ঘর ব্যাপক ভাংচুর এবং অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে রুপা বেগম(২৫), সোহেল মুন্সী(২৫), এসারত মুন্সী(৪৫),জসিম মুন্সী(৩০), দুলাল মুন্সী(৩৫),লাভলু মুন্সী(৪০)। এদের মধ্যে ৬ জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং গুরুতর আহত রুপা বেগমকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাফিজুল মুন্সী ও তার পরিবারের সদস্যরা অভিযোগ করেন,ওই গ্রামের হারুন মুন্সি ও তার লোকজন নানাভাবে হুমকি দিয়ে আসছিল। ওই দিন বিকেলের দিকে তারা সংঘবদ্ব হয়ে লাঠিসোটা, দেশীয় ধারালো অস্ত্রসস্র নিয়ে জোরপূর্বক জায়গা-জমি দখল করার জন্য হামলা চালায়। ঘন্টা ব্যাপী ব্যাপক তান্ডব চালিয়ে বাড়ি-ঘর ভাংচুর করে এবং মহিলা সহ যাকে যেখানে পায় তাদের উপর হামলা চালায়। এ ঘটনায় ভাঙ্গা থানায় একটি এজাহার দাখিল করা হয়েছে। এ ব্যাপারে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION