1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

সিত্রাং এর প্রভাবে দুই সড়কের যান চলাচল ৯ ঘন্টা পর সচল

  • Update Time : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ৯৩৭ জন পঠিত
সিত্রাং এর প্রভাবে দুই সড়কের যান চলাচল ৯ ঘন্টা পর সচল
সিত্রাং এর প্রভাবে দুই সড়কের যান চলাচল ৯ ঘন্টা পর সচল

স্টাফ রিপোর্টার : ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ফরিদপুরে গাছ উপড়ে পড়ে দুটি মহাসড়কে যান চলাচল ৯ ঘন্টা বন্ধ থাকার পর সচল হয়েছে। সড়ক দুটি হচ্ছে ঢাকা–খুলনা ও ঢাকা–বরিশাল। দুটি মহাসড়কের ৮০ কিলোমিটার অংশে অন্তত ২৪/২৫টি স্থানে গাছ উপড়ে সড়ক দুটির যান চলাচল বিঘ্নিত হয়। তবে স্থানীয় বেলাকে বাঁশি হাইও পুলিশ এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায় ৯ ঘণ্টা পর সড়ক দুটি স্বাভাবিক পর্যায়ে রাখা সম্ভব হয়েছে।

জানা গেছে, ফরিদপুর থেকে ভাঙ্গা পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কের তালমা পুকুরিয়া এবং ভাঙ্গা থেকে গোপালগঞ্জ পর্যন্ত ঢাকা–খুলনা মহাসড়কের মাঝরা, মাঝিগাতী, রিসাতলা, জয় বাংলা, কাইলার মোড়, মনসুরাবাদসহ অন্তত ২৪/২৫টি জায়গায় গাছ উপড়ে পড়ে। হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বৃষ্টি এবং ঝড়ের গতিবেগ বৃদ্ধির ফলে রাত সাড়ে আটটার পর ফরিদপুর থেকে ভাঙ্গা পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়ক এবং ভাঙ্গা থেকে গোপালগঞ্জ পর্যন্ত ঢাকা–খুলনা মহাসড়কের অন্তত ৮০ কিলোমিটার পথে গাছ উপড়ে পড়ার ঘটনা ঘটে। এতে ফরিদপুর থেকে গোপালগঞ্জ পথে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর আলম বলেন, দুটি মহাসড়কে রাত সাড়ে আটটা থেকে গাছ উপড়ে পড়ার জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে। অন্তত ২৪/২৫টি জায়গায় গাছ উপড়ে পড়ার ঘটনা ঘটেছে, তবে ঝড় এবং বৃষ্টি তোমার পর থেকেই হাইওয়ে পুলিশ ফায়ার সার্ভিস ব্যবস্থা নিয়ে ওদের সহযোগিতায় মোশারফ দুটির বিভিন্ন স্থান থেকে গাছ অপসারণের কাজ শুরু হয়। তিনি বলেন, মঙ্গলবার সকাল ৭ টা নাগাদ এই সড়ক দুটির যান চলাচল স্বাভাবিকভাবে শুরু হয় এখন কোথাও কোনো সমস্যা নেই।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION