1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

রাতব্যাপী অভিযানে ৭হাজার মিটার কারেন্ট জাল জব্দ

  • Update Time : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ৫৫৮ জন পঠিত
রাতব্যাপী অভিযানে ৭হাজার মিটার কারেন্ট জাল জব্দ
রাতব্যাপী অভিযানে ৭হাজার মিটার কারেন্ট জাল জব্দ

সদরপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সদরপুর উপজেলায় গত রবিবার রাতব্যাপী প্রশাসন ও মৎস অধিদপ্তরের উদ্যোগে মা ইলিশ রক্ষায় পদ্মা ও আড়িয়াল খাঁ নদীতে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আহসান মাহমুদ রাসেলের নেতৃত্বে সার্বিক সহযোগিতা করেন উপজেলা মৎস কর্মকর্তা এস.এম. মাহমুদুল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ ওমর ফয়সল, কৃষি কর্মকর্তা বিধান রায়, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদারসহ একদল পুলিশ সদস্য ও সাংবাদিকবৃন্দ। অভিযানে প্রায় ৭ হাজার মিটার ইলিশ মাছ ধরার কারেন্ট জাল জব্দ করা হয় এবং পরবর্তীতে জনসম্মুখে মৎস সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৮৫ এর ১০(গ) ধারায় পুড়িয়ে ভস্মীভূত করা হয়। জেলেরা ভ্রাম্যমান অভিযানের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এই অভিযান আগামী ২৯ অক্টোবর ২০২২ইং তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION