1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ফরিদপুর- ২ আসনে আ’লীগের মনোনয়নপত্র জমা দিয়েছেন লাবু চৌধুরী

  • Update Time : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৮৮ জন পঠিত
ফরিদপুর- ২ আসনে আ'লীগের মনোনয়নপত্র জমা দিয়েছেন লাবু চৌধুরী
ফরিদপুর- ২ আসনে আ'লীগের মনোনয়নপত্র জমা দিয়েছেন লাবু চৌধুরী

মনির মোল্যা, সালথা : ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা ও কৃষ্ণপুর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিয়েছেন সৈয়দা সাজেদা চৌধুরীর ছোট ছেলে শাহদাব আকবর চৌধুরী লাবু। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকালে ঢাকার ধানমন্ডি ৩ নম্বরে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় সভানেত্রীর কার্যালয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন লাবু চৌধুরী। এসময় সালথা উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক ফকির মিয়া, নগরকান্দা উজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বেলায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান সুইট, সালথা উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক সোহাগ খান, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজামান বাবু, জেলা যুবলীগের সদস্য শওকত হোসেন মুকুল, রাজু খান, মাহফুজ হিমেল, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাহিন আলমসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময় নেতাকর্মীরা বলেন, আমরা ১০০% আশাবাদী জননেত্রী শেখ হাসিনা সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্ঠপুত্র শাহদাব আকবর লাবু চৌধুরীকে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ দিবেন এবং আমরা তাকে বিপুল ভোটে বিজয়ী করব। মনোনয়নপত্র জমা দেওয়ার পর লাবু চৌধুরী বলেন, আমার মা সৈয়দা সাজেদা চৌধুরী তার সারাটা জীবন দলের জন্য কাজ করে গেছেন। সেই সাথে সালথা-নগরকান্দায় ব্যাপক উন্নয়ন করেছেন। ফরিদপুর-২ আসনের প্রতিটি ইট-বালি সৈয়দা সাজেদা চৌধুরীর কথা বলে । আমি আমার মায়ের সাথে থেকে অনেকদিন পর্যন্ত মানুষের সেবা করেছি। আশাকরি দেশরতœ শেখ হাসিনা আমাকে মূল্যায়ীত করবেন। উল্লেখ্য, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে শূন্য হওয়া ফরিদপুর-২ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৫ নভেম্বর। নির্বাচন কমিশন গত সোমবার এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION