1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

সদরপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ১

  • Update Time : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ৬১৬ জন পঠিত
সড়ক দূর্ঘটনায় নিহত ১
সড়ক দূর্ঘটনায় নিহত ১

মোঃ হুমায়ুন কবির (তুহিন), সদরপুর : ফরিদপুরের সদরপুরে পৃথক ২টি সড়ক দূর্ঘটনায় জাহের মোল্যা (৬৫) নামের এক ব্যাক্তি নিহত ও ৩ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহতরা হচ্ছে খোদেজা বেগম (৩৫), বীরমুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন (৬৫) ও বাদশা কাজী (৭৩)। তারা সদরপুর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। আহত খোদেজা বেগমের অবস্থা গুরুতর। তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার পূর্বকান্দি গ্রামের মৃত মোন্তাজ মোল্লার ছেলে জাহের মোল্লা গত শনিবার সন্ধ্যা অনুমান ৬টায় সদরপুর আসার পথে শৌলডুবি গ্রামের রাস্তা এলাকায় সড়ক পার হওয়ার সময় ঢাকা মেট্রো-হ-৫১৪৪৮১ নামের একটি মাহিন্দ্রা হোন্ডা তাকে চাপা দেয়। আহত অবস্থায় তাকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

অপর দিকে একই দিন সন্ধ্যা অনুমান সাড়ে ৬ টায় ফরিদপুর থেকে ছেড়ে আসা যশোর-ড-১১-০৯৬৫ একটি ট্রাক ফরিদপুরগামী যাত্রীবাহী একটি মাহিন্দ্রকে চাপা দিলে উক্ত ব্যাক্তিরা আহত হয়। ট্রাকটি সদরপুর থানায় আটক রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। মামলার তদন্তকারী অফিসার এস.আই কৃষ্ণ বিশ্বাস ঘটনা নিশ্চিত করেছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION