1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি ফরিদপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদন্ড উন্নয়নকে বাধাগ্রস্ত করার চেষ্টা হলে ‘দুমড়ে-মুচড়ে’ এগিয়ে যাবো -হেলেন জেরিন খান এমপির

সালথায় সব্জি বাগানের সাথে এ কেমন শত্রুতা

  • Update Time : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ৯২২ জন পঠিত
সালথায় সব্জি বাগানের সাথে এ কেমন শত্রুতা
সালথায় সব্জি বাগানের সাথে এ কেমন শত্রুতা

মনির মোল্যা, সালথা : ফরিদপুরের সালথায় সব্জি বাগান থেকে রাতের আধারে অর্ধশতাধিক সিমগাছ ও লাউ গাছ কেটে ফেলা এবং একটি খড়ের পালায় অগ্নি সংযোগ দেয়ার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২৪ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের মাদ্রাসা গট্টি ঝুঁনাখালি গ্রামে ঘটনাটি ঘটেছে । এই ঘটনায় সোমবার (২৫ জুলাই) সন্ধ্যায় চায়না আক্তার (২৬) সালথা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী কৃষক চায়না আক্তার বলেন, গত শুক্রবার আমার চাচাতো ভাই মোজাহার এর জামাতা রিয়াজ শেখের গরু ছুটে এসে আমার বাড়ির উঠানে লাগানো পেঁপে গাছ ভেঙে ফেলে।

এই নিয়ে আমার সাথে রিয়াজের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে রিয়াজ আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং পরবর্তীতে বিভিন্ন ধরনের হুমকি দেয়। এরই জের ধরে, গতকাল রাতে আমার খড়ের পালায় আগুন লাগিয়ে দেয় সেই সাথে আমার বসতবাড়ির সাথে ২০শতাংশ জমিতে চাষকরা সিমগাছ ও লাউগাছ কেটে ফেলেছে। এতে আমার প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। অভিযোগকারী চায়না আক্তার গট্টি ইউনিয়নের মাদ্রাসা গট্টি ঝুঁনাখালি গ্রামের মৃত আব্দুল রব মাতুব্বরের মেয়ে। অভিযুক্ত রিয়াজ শেখ (২৫) একই ইউনিয়নের বালিয়া গট্টি খাল পাড়া গ্রামের পাঁচু শেখের ছেলে।

এ ব্যাপারে অভিযুক্ত রিয়াজের মুঠোফোন ০১৭৬৪২৯৮৩১১ নাম্বারে একাধিকবার কল দিলে তিনি ফোন রিসিভ করেননি। বিধায় তার বক্তব্য পাওয়া যায় নি। উপজেলা কৃষি অফিসার (কৃষিবিদ) জীবাংশু দাস বলেন, খবর পেয়ে আমরা কৃষকের জমি পরিদর্শন করেছি। অফিস থেকে আমরা কৃষি উপকরণ দিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে থাকব। ইতোমধ্যে উপজেলা প্রশাসনকেও বিষয়টি অবহিত করেছি যাতে জমির ফসল কেটে দেবার মত ঘৃণ্য কাজ যে বা যারা করেছে তারা উপযুক্ত শাস্তি পায়। সালথা থানার এস আই সংশ্লিষ্ট ইউনিয়ন বীট অফিসার পরিমল বিশ্বাস বলেন, বিষয়টি আমার জানা নেই, শুনেছি একটি অভিযোগ দিয়েছে ভুক্তভোগী ওসি স্যার বিষয়টি খতিয়ে দেখে আইন গত ব্যবস্থা গ্রহণ করবেন।

সালথায় সব্জি বাগানের সাথে এ কেমন শত্রুতা

সালথায় সব্জি বাগানের সাথে এ কেমন শত্রুতা

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION