1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ফরিদপুরে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আটক

  • Update Time : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ৭৩৬ জন পঠিত
ফরিদপুরে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আটক
ফরিদপুরে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আটক

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বিপুল পরিমাণ ফেনসিডিলসহ মো. ছামিরুল মন্ডল (৩৮) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে ফরিদপুর র‌্যাব-৮। শুক্রবার ১৫ জুলাই সকালে ফরিদপুর র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার জয়বাংলা মোড় নামক এলাকায় অভিযান চালিয়ে ওই মাদক বিক্রেতাকে আটক করা হয়। আটক ছামিরুল মেহেরপুর জেলার রাজনগর গ্রামের সাত্তার মন্ডলের ছেলে।

জানা যায়, ফরিদপুর র‌্যাব-৮ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, এক ব্যক্তি মেহেরপুর হতে ফেন্সিডিলের চালান নিয়ে পিকআপ যোগে মেহেরপুর টু ফরিদপুর হাইওয়ে রাস্তা ব্যবহার করে ফরিদপুর জেলার উদ্দেশ্যে রওনা করেছে। উক্ত সংবাদ অবহিত হওয়ার পর র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর র‌্যাব ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক ফরিদপুরের নগরকান্দার জয়বাংলা মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ

সময় বিপুল পরিমাণ ফেনসিডিলসহ মো. ছামিরুল মন্ডলকে আটক করা হয়। ফরিদপুর র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মো. শফিকুল ইসলাম বলেন, আটক ছামিরুল একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ পিকআপ যোগে ফরিদপুর জেলাসহ দেশের বিভিন্ন জেলায় মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয় করে আসছে। তিনি আরও বলেন, উদ্ধারকৃত মালামালসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে ফরিদপুর জেলার নগরকান্দা, থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION